“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: প্রেম করিলে কাঁদিতে হয়

প্রেম করে হারাইলাম কুলমান
প্রেম করিলে কাঁদিতে হয়
এই হইল প্রেমের বিধান।।

প্রেম না করে ছিলাম ভালা
প্রেম করে ঘটাইলে জ্বালা গো
সোনার অঙ্গ হলো কালা
গোকুলেতে অপমান।।

না জাইনে করে পিরিতি
ঘটাইলো কেন দুর্গতি গো
নিষ্ঠুর প্রেমের কঠিন রীতি
নিদয়া শক্ত পাষাণ।।

যৌবনের কলি ফুটিলে
ভ্রমর আসে গন্ধ পাইলে গো
যৌবন কলি শুকাইলে
ভ্রমরায় ছাড়ে বাগান।।

নিষ্ঠুর প্রেমে হয় দুর্দশা
বলে পাগল এ দুর্বিন শাহ
গো কারে নিয়া খেলব পাশা
যৌবন হলো অবসান।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

প্ৰেম জ্বালা সহে না পরানে গো সখী

  • Sub Title: শ্যাম রসিক নাগর বিনে ধু
রাধারমণ দত্ত

উদাস বাঁশি বাজল কোন বনে গো প্ৰাণ ললিতে

  • Sub Title: বাঁশির স্বরে কান্দে প্ৰাণ ধরাইতে না পারি মোর চিত্তে
দুর্বিন শাহ

নবযৌবন আষাঢ় মাসে

  • Sub Title: প্রেমনদী নিয়রে ভাসে
হাসন রাজা

আরে দেখিলাম রে বন্ধু!

  • Sub Title: জিগরের চান্দ দেখিলাম রে
রাধারমণ দত্ত

কান্দে রাধা চন্দ্ৰমুখী দিবসরজনী

  • Sub Title: গোবিন্দ ছাড়িয়া গেলা মুই অভাগিনী
কবিয়াল রমেশ শীল

মাওলা ধনের আরামখানা দেখবি

  • Sub Title: চারদিকে চারটি দেয়াল ষোল জনে দে পাহারা
রাধারমণ দত্ত

প্ৰাণ সই রজনী পুষাইয়া গেল প্ৰাণবন্ধু কই

  • Sub Title: প্ৰাণবন্ধু প্ৰাণবন্ধু বলে ক্ষণে উঠি ক্ষণে বই চি
রাধারমণ দত্ত

ও বন্ধু কঠিন-হৃদয় কালিয়া

  • Sub Title: প্ৰেম কইলাম তার মর্ম না জানিয়া
হাসন রাজা

আহা রে সোনালি বন্ধু! শুনিয়ে যা মোর কথা

  • Sub Title: হাসন রাজার হৃদকমলে তোমার চান্দ মুখ গাঁথা
রাধারমণ দত্ত

নিশীথে যাইও ফুলবনে রে ভ্ৰমরা

  • Sub Title: নয় দরজা করে বন্ধ লইওরে ফুলের গন্ধ
রাধারমণ দত্ত

গুরু শ্ৰীকৃষ্ণ চৈতন্য পতিত পাবন

  • Sub Title: দাঁড়াইয়ে রয়েছি দয়ালগুরু পার করবা নি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন