প্রাণবন্ধু কালিয়ার সোনা
আর আমায় ভুলে যাইও না
প্রাণ থাকিতে ভুলব না তোমায়।।বিরজার মন্দিরেতে
ছিলে তুমি প্রেমখেলাতে
সরল চিত্তে মিলে দুই জনায়
আমার অভিশাপে
শ্রীদাম জন্ম নেয় এসে ধরাধাম
মনস্কাম পুরল না সে জায়গায়।।দুঃখ পেয়ে মহামতি
অভিশাপ দেয় আমার প্রতি
রাধা সতী যাও তুমি ধরায়
শত বৎসর কৃষ্ণহারা
বহিবে নয়ন ধারা
জ্বালা-পোড়া সইব অন্তরায়।।তাই আমি জন্মিলাম ব্রজে
আসিয়া গোপী সমাজে
মরি লাজে করি কী উপায়
যমুনার কূলে বসি
যখন তুমি বাজাও বাঁশি
জলে আসি বলে দুর্বিন শায়।।
প্রাণবন্ধু কালিয়ার সোনা
- Sub Title: আর আমায় ভুলে যাইও না
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 188
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমরা দুইজন সুখী মোদের
- Sub Title: এক ছেলে এক মাইয়া
আশ্বিনে অম্বিকা দিলেন সুদেখা
- Sub Title: জীবের উদ্ধারে
কালারে মুই তোরে চিনলাম না
- Sub Title: তুই যে অনাথের বন্ধু তার অই যত কারখানা ধু
দেখ যায় সখী
- Sub Title: মন প্রাণ হরি আমা জানে মারি
নবরাসের গউর, গো হেরি কি হইল গো প্ৰাণসখী
- Sub Title: কাচাসোনা হলুদ মাখা কি আচানক যায় গো দেখা
বিবেক বিমল জ্যোতিঃ
- Sub Title: জ্বেলেছিলে তুমি হৃদয় কুটীরে
তোরা দিন থাকিতে চিনিয়া লওরে
- Sub Title: খোদার দিদার পেতে যদি বাসনা মনে
প্রাণ বন্ধুয়ারে কি রঙ্গ চাও
- Sub Title: (প্রাণ বন্ধুয়ারে) আগে আমি ছিলা ভাল, সকলে বলিত ভাল
নহিলে কষ্ট পাবি বহুতর
- Sub Title: মনরে দিন গত নয় আয়ুগত, রাখলিনা তার খোঁজ খবর
রূপে নয়ন নিল গো, শ্যাম কালিয়ার রূপে
- Sub Title: কুক্ষণে জল ভরতে গেলাম বিজলি চটকের মতো নয়নে হেরলাম
অবলার মনেরি আনল গো সখী
- Sub Title: নিবাইলে নিবে নারে
মোহাম্মদ রাসুলুল্লা নায়েবে
- Sub Title: আল্লার যার শাফায়াতের আশা উম্মত সবার
বাংলা
English