ও মন বলি তোমায়
নামাজ রোজা হজ জাকাতে
মুক্তি পাওয়া যায়।।মন রে-
পলকে করো সজিদা
সামনে রাখিয়া খোদা
ধ্যান করিলে দিদার পাওয়া যায়
চব্বিশ হাজার ছয় শ বার
নামাজের রাখিয়া শুমার
দমে দমে পড়ো সর্বদায়।।মন রে-
খোদার হুকুম আছে সোজা
সকলে রাখিতে রোজা
রুহু তাজা রোজার উছিল্লায়
খানাপিনি না খাইলে
রোজা হয় না কোন কালে
নফছ রোজা হাদিসে ফরমায়।।মন রে-
নফছ রোজা করো যদি
দূরে যাবে ভবব্যাধি
রিপু আদি ডরাইবে তোমায়
এইটা হলো খাঁটি রোজা
মনপ্রাণ থাকিবে তাজা
হাজার ফরজ হইবে আদায়।।মন রে-
যদি চাও হজ করিতে
যাও চলে পিরের খেদমতে
কেবল কাবা আছে সেই জাগায়
মুর্শিদ নয় আরফাতের কোব্বায়
করিলে তৌবা
গুনা মুক্ত হবে দুনিয়ায়।।মন রে-
মুর্শিদ দেখা মেহেরাজ
আদায় হবে হজের কাজ
শত হজের নেকি পাবে তায়
মোমিনের দিল খোদার ঘর আগে
তারে তওয়াফ করো
কোরানে বলছে ইশারায়।।মন রে-
জাকাত যদি চাও রে দিতে
সব ছাড়িয়া এক মনেতে
বিকাইয়া যাও চরণসেবায়
আপনাকে দান করিলে
ইহকাল কি পরকালে
মুক্তি পাবে মুর্শিদ কৃপায়।।মন রে-
মুর্শিদর চরণ ধরো
তৌহিদের কলেমা পড়ো
মরার আগে মরো এ ধরায়
মরার আগে মরো যদি
দূর হবে তোর ভবব্যাধি
বলে কবি পাগল দুর্বিন শায়।।
ও মন বলি তোমায়
- Sub Title: নামাজ রোজা হজ জাকাতে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 200
বাউল গান এর নতুন প্রবন্ধ
ত্বরাই কইরে যাও প্ৰাণ সখীগো
- Sub Title: যাও দূতি বৃন্দাবনে বন্ধুরে আনিতে গো
দেখ যায় সখী রসিক নাগরী
- Sub Title: মন প্রাণ হরি আমা জানে মারি
বাজাও বাজাও বাজাওরে
- Sub Title: গাউসে ধনের জয় ঢোল বাজাওরে
হরির নাম লও রে মন
- Sub Title: এই নাম জপিলে পূর্ণ হবে মনষ্কাম
আজ কেন রস সিন্ধু লহরিত
- Sub Title: কেমন রসিক সেই, প্রেম তরীতে আরোহন
আঁখি মুঞ্জিয়া দেখো রূপ রে, আঁখি মুঞ্জিয়া দেখো স্বরূপ রে
- Sub Title: আরে দিলের চক্ষে চাহিয়া দেখো বন্ধুয়ার রূপ রে
জানিয়া পার কর
- Sub Title: দয়াল গুরুজী-
কমলা বিবি গো সুখ পাইতে আসিয়াছ এই ভবের মেলে
- Sub Title: সুখ পাইতে আসিয়াছ এই ভবের মেলে
ও শ্যাম রসবিন্দাবনে আও না কেনে
- Sub Title: রাসবিন্দাবনে
অয়রে শ্যামচান্দের বাঁশি, আকুল কইল মোরে
- Sub Title: দেওয়ানা কইল মোরে রে ডাকাইত বাঁশির সুরে
ও রূপসী লো, তর রূপে মোরে করিল ফানা
- Sub Title: নাচিয়ে নাচিয়ে হাসন রাজায় গাইতে আছে গানা
বাঁশি বাজল বিপিনে
- Sub Title: এগো কেনে বিপিনে বাজায় বাঁশি বসিয়ে নিরলে
বাংলা
English