নিখিল ব্রাহ্মাণ্ডে প্রতি দেহ ভাণ্ডে
খেলিছ অখণ্ডে থাকিয়া একা।।কত শত নামে হয়েছ ব্যক্ত
লক্ষ কোটি সুরত নাহি আদি অন্ত
দূর হইতে হয় দূরান্ত
তোমায় তল্লাশ করে দেখা।।রাখো মারো চালাও সব তব কৃতি
যাহা ইচ্ছা করো নেও না কার যুক্তি
সব কর্মে ধর্মে তব হাতে শক্তি
তুমি যে বৃক্ষ মোরা হই শাখা।।গরমে দিয়াছ শীতল বায়ু
আঁচলে করতেছ সচল স্নায়ু
সবকিছু করো ইচ্ছা অনুযায়ী
বুঝে না কর্ম হয়েছি বোকা।।কেহ সিংহাসনে করেছ বাদশা
কেহ গাছতলে পায় দুর্দশা
ব্যাকুল সুরে বলে দুর্বিন শাহ
মর্ম বুঝিতে হয় গো ঠেকা।।
নিখিল ব্রাহ্মাণ্ডে প্রতি দেহ ভাণ্ডে
- Sub Title: খেলিছ অখণ্ডে থাকিয়া একা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 187
বাউল গান এর নতুন প্রবন্ধ
আরে ও আমার কৃষক চাষি ভাই
- Sub Title: বেঁকা লাঙল মোদের সম্বল
তোরা দোষিও না গো আমারে
- Sub Title: ও প্ৰাণ বৃন্দে জ্বালাইয়া ঘৃতের বাতি আর সাজাই ফুল মালতী
অন্ধযুগে মানবরূপে কে এল রে ভাণ্ডারে
- Sub Title: কে এল রে ভাণ্ডারে
কলির কাণ্ড লণ্ড-ভণ্ড
- Sub Title: স্রষ্টার সৃষ্টি হইলো পণ্ড
গুরুপদ পদরাবৃন্দে মনভুজঙ্গ মজনারে
- Sub Title: সুধামাখা গুরু নামে ভবক্ষুধা যাবে দূরে ধু
ঈমান অমূল্য ধন করিও যতন
- Sub Title: ঠক মৌলভীর কথা না মান কখন
আমারে বন্ধুয়ার মনে নাই রাই গো
- Sub Title: আমারে বন্ধুয়ার মনে নাই ধু
আল্লা ছাড়িয়ে থাক না, আল্লা বিনে হাসন রাজায় মনে রাখিও না
- Sub Title: আল্লা বিনে হাসন রাজায় মনে রাখিও না
কি করিব কোথায় যাব বিরহে প্ৰাণ সহে না
- Sub Title: আশা দিয়ে গেল শ্যাম ফিরিয়া আইল না ধু
পতিত পাবন নাম শুনিয়া
- Sub Title: দয়াল গুরু পার কর দীন হীন কাঙ্গালে
শ্যামচান্দ পরানের বন্ধু ছাড়লে উপায় নাই
- Sub Title: কেবা না পীরিত করে কার বা এত বড়াই
বাংলা
English