নাম জপো রে, বসিয়া নিরালা।
ধ্যানে দিদার লাভ করিবে
দেখবে চিকন কালা
ও ভাই, নাম জপো রে।।ভাই রে ভাই-
নয় দরজা বন্ধ করে
দম ঘরে দাও চাবি
ছয় লতিফায় তাল বাজিবে
দেখবে আজব ছবি।
বরজকে ধ্যান করিয়া
ঘরের ভেতর যাও
সাত পরদা ভেদ করিয়া
নিরখিয়া চাও।।ভাই রে ভাই-
কুলবিল মুমিনে আছে
আরশে আল্লাতালা
মুর্শিদ রূপে বিরাজ করে
নুরেরই পুতুলা।
ফানা ফিল্লা বাকা বিল্লা
ফানাফি শেখ আর
ফানাফি রসুলে গিয়া
পাইবে দিদার।।ভাই রে ভাই-
চার মঞ্জিলে ছয় লতিফা
করিলে সাধন
মাটির দেহ খাঁটি হবে
অমূল্য রতন।
দুর্বিন শাহ কয় ভয় পাইবে
আসিলে শমন
সশরীরে স্বর্গধামে
করিবা গমন।।
নাম জপো রে, বসিয়া নিরালা
- Sub Title: ধ্যানে দিদার লাভ করিবে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 223
বাউল গান এর নতুন প্রবন্ধ
জন্মিয়া শুনেছি ভবে তুমি আছ
- Sub Title: তুমি চন্দ্র সূর্য গ্রহ তারা
আমি কি পাবো তাঁহারে
- Sub Title: সদা মন প্রাণে ভালবাসি যাঁহারে
মনের মতো প্রেমিক যদি পাই
- Sub Title: প্রেমের ব্যথা বলি তারে
কি গুণ বর্ণনা করি বাবা মাওলানার
- Sub Title: তাঁহান দিদারে মিলে নবীর দিদার
প্রেমের ডাক প্রেমের বাঁশরী
- Sub Title: (তোরা) কে কে মাইজভাণ্ডারে যাবি আয়
আমার প্রাণ গেলে আর ছাড়বনা তোমারে
- Sub Title: প্রাণ গেলে আর ছাড়বনা তোমারে
পূৰ্ণিমা ফাল্গুনো মাসে জন্মিলা গৌরাঙ্গ
- Sub Title: জন্মিলা গৌরাঙ্গ আমার জন্মিলা গৌরাঙ্গ
সে হইল গো নিষ্ঠুর কালিয়া
- Sub Title: সোনার অঙ্গ পুড়ে আঙ্গার সই গো
গুরু না মানিলাম গো সখী
- Sub Title: করিতাম গো বেপার
সজনী গো নুতন প্রেম বাড়াইয়া নিল প্ৰাণি
- Sub Title: মুগা দিয়া সুত বলিয়া তেলচুরাদি টোপ গাথিয়া গো
রাধার দুঃখ বুঝি রহিল অন্তরে গো
- Sub Title: ভালো মন্দ তার সম্বন্ধে জীবন করলাম সারা
বাংলা
English