জন্ম নিলা নুরের নবি
আল্লার হাবিব নুরের ছবি।
ইসলাম রবি উদয় আকাশে।।সেই নবির আলো পাইয়া
অন্ধকার গেল ঘুচিয়া
মক্কাতে আসিয়া প্রকাশে।
আওয়ালে ছিলেন আহাদ
দুওমে হইলেন আহম্মদ
মোহাম্মদ নাম রাখিলা শেষে।।রবিউল আউয়াল চান্দেতে
বারো তারিখ সোমবারেতে
ধরাতে জন্মিলেন এসে।
পাপীতাপীর কর্ণধার
নবি বিনে নাই নিস্তার
করিবেন পার, রইলাম আশে।।বৎসরেতে একটি মাস
রইতেন নবি উপবাস
হেরাগুহায় থাকিতেন বসে।
বলে পাগল দুর্বিন শায়
ইসলাম শান্তির ছায়ায়
যার পরশে উজ্জ্বল বিশ্বে।।
জন্ম নিলা নুরের নবি
- Sub Title: আল্লার হাবিব নুরের ছবি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 186
বাউল গান এর নতুন প্রবন্ধ
শ্যামের বাঁশি ঐ শুন বাজিল বনে
- Sub Title: মন হইয়াছে উন্মাদিনী প্ৰাণে কি আর ধৈর্য মানে চি
দূতী তারে কর মানা শ্যাম যে আমার কুঞ্জে আয় না
- Sub Title: নানা জাতি ফুল তুলি সাজাইয়াছি ফুল বিছানা
নহিলে কষ্ট পাবি বহুতর
- Sub Title: মনরে দিন গত নয় আয়ুগত, রাখলিনা তার খোঁজ খবর
কে তোরে শিখাইল রাধার নামটিরে শ্যামের বাঁশি
- Sub Title: রাধা রাধা বলে মন করলায় উদাসীরে
আমরা স্বাধীন দেশে থাকি
- Sub Title: খাবার বেলা ভাত মিলে না তবু আমরা সুখী
সোনা বন্ধের লাগিয়া, হাসন রাজার প্রাণ গেল রে
- Sub Title: বন্ধু নাহি আইল রে সোনা বন্ধের লাগি হাসন রাজার
মধুর বসন্ত ঋতু হে কান্ত যাবে কেমনে
- Sub Title: মধুর বসন্ত ঋতু ! হে কান্ত ! যাবে কেমনে ?
প্রেম লহরে ভাসাই মোরে
- Sub Title: তিনি ধন, তিনি মন, তিনি আমার পিতা-মাতা
চার রঙে ফুল ফুটিয়াছে
- Sub Title: কুরেশের বাগিচাতে
শ্রী চৈতন্য নিত্যানন্দ পতিতপাবন
- Sub Title: চৌষোট্টি মহন্ত সঙ্গে পারিষদগণ
তুমি তো রসিক নাগরী
- Sub Title: হৃদাসনে বস তব পায়েতে ধরি
অচেনা এক জংলা পাখি
- Sub Title: থাকে মাটির পিঞ্জিরায়
বাংলা
English