এলো বসন্ত, কী জ্বালা জলন্ত
প্রাণকান্ত কেন এলো না।
মদনের অনলে, দুহিছে হৃদয়
কবে যে কী হয়, জানি না।।নব যৌবনে দিলো, প্রেম আলিঙ্গন
ছেড়ে যাবে না বলে করেছিল পণ
পাইয়া কার নারী, রূপের মাধুরী
ভুলিয়া রইল খেলেসোনা।।কী কইয়া কী করিল, নিষ্ঠুর রসরাজ
গোপী সমাজে আমায় দিলো কত লাজ
গেল কুলও জাতি, কলঙ্ক, খ্যাতি
পাড়া-পড়শি আমায় দেয় লাঞ্ছনা।।দাসখতে লিখেছিল, শুধিতে প্রেমঋণ
রাধা নামে পড়িবে, মালা ডোর কফিন
সেই কথা এখন, নাই তার স্মরণ
দুর্বিন শাহ জীবনে ভুলিবে না।।
এলো বসন্ত, কী জ্বালা জলন্ত
- Sub Title: প্রাণকান্ত কেন এলো না
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 186
বাউল গান এর নতুন প্রবন্ধ
মনের মতো প্রেমিক যদি পাই
- Sub Title: প্রেমের ব্যথা বলি তারে
পার করে এক গাউছে ধনে
- Sub Title: এক মন বিনে গাউছে ধনের নৌকায় ধরে না
ও জান বাহির হইলে, যাইব বন্ধের বাড়ি
- Sub Title: জান বাহির হইলে রে
মুখে কি হয় মানুষ পরিচয়
- Sub Title: রুহু ইনছান হলে মানুষ কয়
লহ লহ প্রাণপতি
- Sub Title: বিচ্ছেদ জ্বালা সইতে নারি এলাম এবার প্রাণ ত্যাজিতে
সখি গো যত দুঃখ দিলো বন্ধুয়ায়
- Sub Title: মনে করি পাশরিব সদায় জাগে অন্তরায়
ধন্য শ্ৰীচৈতন্য উদয় নদীয়ায়
- Sub Title: হরি নামামৃত আনিয়াছে রে অরে মাধাই
নাইওরি নাইওর হল শেষ
- Sub Title: এইবার চল নিজের দেশ
অয় গো সখী অন্যে জানে কেমনে
- Sub Title: গৌরপ্রেমের ঢেউ উঠিয়াছে যার মনে
সুবল বলনা রে আমি কি করি এখন
- Sub Title: হরিয়া নিল মন ধু
যদি হিমালয় হয়ে দুঃখ আসে
- Sub Title: এ হৃদয়ে, সে কিছু নয়
সংবাদখান লই যারে মোর
- Sub Title: সবিনয় ভূমি চুমি বন্ধুর শ্রীচরণ
বাংলা
English