“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: বন্ধুর দেশের নাইয়া

বন্ধুর দেশের নাইয়া রে
বন্ধুর দেশের নাইয়া
বাদাম দিয়া হাইল ধরেছো
কোন দেশে যাও বাইয়া রে।।

কেঁদে কাটাই সারাবেলা
উজান বাঁকে চাইয়া
কলসি ভরি নয়ন জলে
কাঁদিয়া কাঁদিয়া রে।।

নীলাকাশে মেঘের ছায়ায়
পরানখানি ঢাকা
ঢেউয়ের কোণে চাঁদের আলোয়
দেখি নয়ন বাঁকা রে।।

ঢল ঢল করে আঁখি
আর কতদিন চাইয়া থাকি
রূপের আলো দিলো ঢাকা
কাল ঢেউ আসিয়া রে।।

নীল যমুনায় উঠল লহর
দেখে কাঁদে হিয়া
মাঝির বেশে বন্ধু আমার
যাও ভাটি দিয়া রে।।

দুর্বিন শাহ কয়
মনে হলে নৌকা ভিড়াইয়া
দেখা দিও তুমি আমায়
যাইও দেখি বন্ধুর দেশের নাইয়া রে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

জগতের সুলতান মাওলা

  • Sub Title: রহমান মনজেলে মাওলার দেখ প্রেমের শান
মাইজভাণ্ডারী গান

গুরু সুদৃষ্টি মন করিয়ে নিবেশ

  • Sub Title: আদ্য পাঠ পড়া যবে হৈল অবশেষ
দুর্বিন শাহ

কী সুখ পাইলে আমারে ভুলিয়া

  • Sub Title: বন্ধু বিনোদিয়া
মাইজভাণ্ডারী গান

তুই কেনে মজালি আমার মন

  • Sub Title: তুমি রইলা মধুপুরে-গো, আমি রইলাম বৃন্দাবন
মাইজভাণ্ডারী গান

জান দিলছে হোঁ

  • Sub Title: ম্যায় হোঁ তেরা তু হ্যায় মেরা আয় মেরা ম্যায় হোঁ তোমহী
দুর্বিন শাহ

কেন ঘুম ভাঙে না

  • Sub Title: মোদের কেন ঘুম ভাঙে না
রাধারমণ দত্ত

ঐ নাকি সেই ব্ৰজধাম অরে ভাই নিতাই

  • Sub Title: সেই ধামে মধুর প্রেমে রে অ নিতাই কৃষ্ণকলঙ্কিনী রাই চি
মাইজভাণ্ডারী গান

খোদা কা খেলকত্ যু দেখতে

  • Sub Title: আছমান উপর্ জমিঁকে নিচে
স্নেহ-বিহ্বল, করুণা ছলছল

স্নেহ-বিহ্বল, করুণা ছলছল

  • Sub Title: মিটিল সব ক্ষুধা, সঞ্জীবনী সুধা এনেছে অশরণ লাগি রে
শাহ আব্দুল করিম

কত দুঃখ সইব পরাণে পাকিস্তানে

  • Sub Title: আর কত দুঃখ সইব পরানে
রাধারমণ দত্ত

এস দুনু ভাইরে গৌর ও নিতাই

  • Sub Title: সত্যতে ছিলেন হরি ত্ৰেতাতে রাম ধনুকধারী রে ভাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন