“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: সালাম জানাই বারেবার

আমি পাপী গোনাহগার
সালাম জানাই বারেবার
নিজ গুণে করো দয়া
বাবা শাহজালাল।।

দয়ারও ভাণ্ডার তুমি
কর্ণেতে শুনেছি আমি
করজোড়ে খাড়া আছি
সাজিয়া কাঙাল।
কৃপাবিন্দু দান করিও
ভবসাগর উদ্ধারিও
ছাড়ব না আর চরণ দুটি
ইহ-পরকাল।।

তোমারই করুণার ফলে
কত পাপী ভূমণ্ডলে
ভবযাতনা দূর করিয়া
করিলেন নিহাল
তোমারই করুণা যত
এক মুখে আর বলবো কত
বাংলাদেশের নায়েবে রাসুল
নুরেরই মশাল।।

আখেরে আলো দিতে
এসেছিলেন এ দেশেতে
যার ভাগ্য লেখা ছিল
পাইল জামাল।
বলে পাগল দুর্বিন শাহ
নাম তোমার করে ভরসা
খেয়ে তোমার প্রেমের নেশা
সেজেছি মাতাল।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

শাহ আব্দুল করিম

আল্লাহু আল্লাহু আল্লাহু, হক নাম তোমারি

  • Sub Title: মোকাম মঞ্জিলে নাম করে দাও জারি
তোমারি ভবনে আমারি বাস

তোমারি ভবনে আমারি বাস

  • Sub Title: তোমারি পবনে আমারি শ্বাস
হাসন রাজা

কী হইব মোর হাশরের দিন রে ভাই মমিন

  • Sub Title: মমিন হায় রে কি হইবে মোর হাশরের দিন
মাইজভাণ্ডারী গান

ওহে প্রাণের সার

  • Sub Title: শুনরে প্রাণের ধন অধীনের নিবেদন
দুর্বিন শাহ

মালিক সাঁই নিরঞ্জন খোদা

  • Sub Title: তোমায় চিনে শক্তি কার
শাহ আব্দুল করিম

ওগো আল্লার ওলি শাহপরান

  • Sub Title: দয়াল বলে ভক্ত সবাই
রাধারমণ দত্ত

বন্ধু নিদারুণ শ্যাম তোমারে

  • Sub Title: তুমি আমার নয়নমণি তুমি অনুপম
মাইজভাণ্ডারী গান

হাম্ ছবহেঁ নির্গুণ তুমি হোঁ

  • Sub Title: তুমি সর্বস্থানে, আপনা হার্ হার্ গুণে সর্বত্রে হওয়া বিরাজমান
হাসন রাজা

হাসন রাজায় বলে, পরিচয় দে রে

  • Sub Title: মাটির তলে খেইড় খেলাছ তুই কে রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন