আমায় ক্ষমা করো হে, প্রভু অপরাধ আমার
রাহমান রাহিম তুমি জলিলও জব্বার।।এলাহি-
তব কর্ম সাধিবারে, ভবে পাঠাইলা
মায়াফাঁসি আমার গলে, কেন পরাইলা।
মায়াজালে বন্দি হইলাম, স্ত্রী পুত্র লইয়া
হইলাম মহা অপরাধী, তোমারে ভুলিয়া।।এলাহি-
মুহাম্মদ মোস্তফা নবি, হাবিবও তোমার
যার উপরে সঁপিয়াছ, শাফায়তের ভার।
দোজাহানের বাদশা তিনি, আখেরি রাসুল
এই নবির খাতিরে, দোয়া করিও কবুল।।এলাহি-
হইলে মহা অপরাধী, যাব কোথায় আর
নত শিরে হস্ত বান্ধা, দরবারে তোমার।
কিঞ্চিৎ মাত্র করো দয়া, তব নিজ গুণে
দুর্বিন শাহ কয়, দিয়া সাজা রাখিও চরণে।।
আমায় ক্ষমা করো হে, প্রভু অপরাধ আমার
- Sub Title: রাহমান রাহিম তুমি জলিলও জব্বার
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 242
বাউল গান এর নতুন প্রবন্ধ
পুর্ব দিকে চেয়ে দেখ
- Sub Title: জয় রাধিকা জাগো শ্যামের মনমোহিনী
জ্বালা জুড়ায় না
- Sub Title: সখী তোরা আমার হইয়া জিজ্ঞাস করিস তারে
শুন শুন বিনোদিনী আমার বচন
- Sub Title: ঘন ঘন বাজে বাঁশি গহন কানন
কিসের বাড়ি কিসের ঘর রে কিসের জমিদারি
- Sub Title: সঙ্গের সঙ্গিয়া কেহই নাই তোর কেবল একাশ্বরী
লা-ইলাহার বাগানেতে
- Sub Title: ফুটেছে ইল্লাল্লার ফুল
জুড়াতে প্ৰাণের জ্বালা ডাকি তোমায় মহাপ্ৰাণে
- Sub Title: প্ৰাণে ব্যথা প্ৰাণ পথে ডাকি শুনো নাকি মহাপ্ৰাণ ধু
কি সুখে রহিয়াছো বন্ধুরে
- Sub Title: বন্ধু-আমায় পাশরিয়া ধু
ইন্দি-বিন্দি-সিন্দি
- Sub Title: উঁকি মারে গাছের আড়াল থেকে৷
উপায় বল রে বেভুলার মন, ভবসমদুর তরিবার
- Sub Title: মায়াতে মগন হইয়া অসারকে জানিছ সার
আমি রাধা ছাড়া কেমনে থাকি একা
- Sub Title: রে সুবল সখা-
তাপীমন প্রিয়ার কাছে
- Sub Title: প্রেম শাস্ত্রে নিষেধ আছে নয়ন জল আর ভাসাইওনা
আমার প্রাণ ভোমরা আয় গো
- Sub Title: প্রেমাধিনীর হৃদ কমলে মধু ভেসে যায়
বাংলা
English