একদিন আসবে পরকাল
ছরকাত ও মৌত
জানো ঘোর আজাব
ও ঘোর ছওয়াল।।যে দিন রে কয়বরে যাবে
মান রাব্বকা জিজ্ঞাসিবে
নানকির ও মনকির আসিয়া
করিবেন বিষম সওয়াল।
রোম্মান নামে যে ফিরিস্তা
গুর্জ নিয়া থাকবে সেথা
সওয়ালের জওয়াব না দিলে
ঘটাবে বিষম জঞ্জাল।।গুর্জ মারবে শিরের পরে
ফিরিস্তা ধরিবে জোরে
দোজখের আজাবে পড়ে
থাকতে হবে বহুকাল
যে দিন ওই হাশর হইবে
সেদিন তোমায় উঠাইবে
নফসি নফসি বলে কাঁদবে
সকলে হবে বেহাল।।সে হাশরের উকিল রে মন
নুর মোহাম্মদ নবি যে জন
হজরত আলি হাসন হুসন
আর মা ফাতেমা কামাল।
ওরা যদি কৃপা করে
উদ্ধারিয়া নিবে তরে
নামাজ রোজা বিনা
কারে নিবে না নবি জামান।।নামাজ রোজা দেহের গয়না
জানো সেই উকিলের বায়না
তবে থাকতে দিতে পারলে
থাকবে তোর ঈমান বহাল।
হাতে পুঁজি না থাকিলে
ঠেকবে রে হিসাবের কালে
পাগলও দুর্বিন শাহ বলে
ছাড়বে না রে জুল জালাল।।
একদিন আসবে পরকাল
- Sub Title: ছরকাত ও মৌত
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 196
বাউল গান এর নতুন প্রবন্ধ
সখি তোরা প্রেম করিও না পিরিত ভালো না
- Sub Title: পিরিত করছে যে জন জানে সে জন পিরিতের কী বেদনা
তোম্ হো মুহাম্মদ হকছে মিলায়া
- Sub Title: ডুবতে কিস্তি কোঁ পারে লাগাইয়া
জাগো জাগো ঘুমায়ো না আর
- Sub Title: নব রবি জাগে
ও শ্যামগৃহে কি আর যাবে না
- Sub Title: প্রেম-বিচ্ছেদে রাই বাঁচে না
জ্বলিয়ে বিরহ জ্বালা
- Sub Title: ঝাপ দিলাম যমুনার জলে তিলেকে শুকাই গেল
বুক চিরে দুখ কারে বা দেখাব
- Sub Title: কোথায় যাব
মরণ রে, তুঁহু মম শ্যাম সমান
- Sub Title: তুঁহুঁ মম শ্যাম সমান!
প্রিয়া কোথা চলে যেওনা
- Sub Title: তুমি গেলে প্রাণ তো রবে না।। (ধুয়া)
কুলের বাহির ও মুররা করিয়াছ আমারে
- Sub Title: কূল গেল মান গেল না পাইলাম তোমারে
সোনা বন্ধের লাগিয়া, হাসন রাজার প্রাণ গেল রে
- Sub Title: বন্ধু নাহি আইল রে সোনা বন্ধের লাগি হাসন রাজার
মালিক সাঁই নিরঞ্জন খোদা
- Sub Title: তোমায় চিনে শক্তি কার
প্রেমের বিচ্ছেদে সদায় জীবন
- Sub Title: তোমার প্রেমের আশা পাই, ছেড়ে এলেম বাপ ভাই
বাংলা
English