“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: বন্ধু বিনে কি উপায়, প্রাণের সখি বলনা

না সহে উদাসী প্রাণে, বিচ্ছেদের বেদনা।
বন্ধু বিনে কি উপায়, প্রাণের সখি বলনা।।

রত্নরাজ উপাসন, ফলক্ষিত বৃন্দাবন।
কত শুনি কুহু কুহু, কুকিলের জপনা।।

ভাব নীড়ে চাতকিনী, কাম যোগে বিরহিনী।
প্রিয়নাদে শব্দ করে কামরঙ্গ কামনা।।

এতসব কামধ্বনি, তাপের তাপনী শুনি।
মাইজভাণ্ডারীর এত জ্বালা, দুঃখী প্রাণে সহেনা।।

কুকিল স্বরে সদা ডাকি, আমাকে কুশ্রী দেখি।
ঘৃণা জেগে বুঝি প্রাণে প্রত্যুত্তর দিলনা।।

উদাসী চাতকী প্রায়, করিম ডাকিয়া যায়।
দয়া বরিষণে, তৃষীত চিত্ত শান্ত করনা।।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

বাবা কাঙ্গাল দাঁড়াল দ্বারে

  • Sub Title: তোমার ভাণ্ডারে নাই কিছুর অভাব ইচ্ছামত দিতে পার
মাইজভাণ্ডারী গান

কাল অবসান হল

  • Sub Title: আজ কাল করি মোর, আসা মাত্র সার হল
কবিয়াল রমেশ শীল

আশেকের পেয়ারা বাবা মাওলানা

  • Sub Title: নূরের ছবি, হাবিব নবী, মাওলানা
শাহ আব্দুল করিম

বলো স্বাধীন বাংলা মোদের

  • Sub Title: মাতৃভূমির জয়
দুর্বিন শাহ

আউজুবিল্লার সাথে বসিয়া সভাতে

  • Sub Title: বিসমিল্লাহ বলিয়া শুরু করিনু কালাম
রাধারমণ দত্ত

পাশরিতে পারি না ও শ্যামরূপের নমুনা

  • Sub Title: চক্ষের মাঝারে রূপে করে আনা জানা
রাধারমণ দত্ত

কুক্ষণে প্ৰাণ সজনী গেলাম কদমতলা

  • Sub Title: সে অবধি আমার মন হইয়াছে উতলা ধু
কবিয়াল রমেশ শীল

এই অকূলে আকুল না হলে

  • Sub Title: অকুল থেকে কূলে গেলে কূল ছেড়ে দেয় কূলে আয়
দুর্বিন শাহ

কে যাও রে মদিনার পথে, ওহে মুসাফির

  • Sub Title: আমার সালাম কইও দরবারে নবির

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন