পিরিতের উদাসী হাসন রাজা রে।
প্রিয়া বিনে থাকতে না রে এক লহজা রে ॥না চায় ধন, না চায় জন, না চায় সিংহাসন রে।
হাসন রাজায় চায় কেবল, বন্ধের দরশন রে ॥প্রিয়া প্রিয়া করিয়া করে, নিশি অবসান রে।
আমায় ছাড়িয়া কোথায় রহিলে, প্রাণের প্রাণ রে।দেখা দিয়ে প্রাণ নিয়ে কোথায় লুকাইলে রে ॥
হাসন রাজা বলে বন্ধু, মম নিবেদন রে।তুমি বিনে অন্য কেও রে, না লাগে মোর মনে রে ॥
কেমনে বাঁচিব আমি, তুমি ছাড়া হইয়া রে।দিনে রাইতে প্রেমের আগুন, জ্বলে গইয়া গইয়া রে ॥
লাগিয়াছে পিরিতের আগুন, সহ্য নাহি যায় রে।হাসন রাজায় জ্বলিয়ে জ্বলিয়ে কেবল চিল্লায় রে ॥
পিরিতের উদাসী হাসন রাজা রে
- Sub Title: প্রিয়া বিনে থাকতে না রে এক লহজা রে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 114
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমায় আকুল করিল, আমায় পাগল করিল
- Sub Title: শ্যাম বাঁকা নয়নে
আঁখি মুঞ্জিয়া দেখো রূপ রে, আঁখি মুঞ্জিয়া দেখো স্বরূপ রে
- Sub Title: আরে দিলের চক্ষে চাহিয়া দেখো বন্ধুয়ার রূপ রে
বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ
- Sub Title: প্রশংসা আল্লার
প্ৰাণ নিল গো প্ৰাণসজনী মুরলী বাজাইয়া মধুর স্বরে
- Sub Title: বাঁশির সনে মনপ্ৰাণ নিল উদাসীন কইরে
কার পায়ে নুপূর বাজে
- Sub Title: কে ভাসায় কে ডুবায়, দিন রাত প্রতি ক্ষণে
কেনরে পাগলা মন
- Sub Title: যারি সন মন বাঁন্ধা, সে তোমারি দিলে বাসে
আমরা ধন্য গাইয়া যাই
- Sub Title: পুবের বাড়ির মোড়ল বেটার গুণের সীমা নাই
গুরু একবার ফিরি চাও অধম জানিয়া
- Sub Title: সাধন শিখাও
প্রেমের ছায়ায় ঘর বাঁধিয়া থাকবে কতদিন
- Sub Title: দিনে দিনে সোনার অঙ্গ হইয়াছে মলিন
মন ছেড়ে দে খুটি নাটি
- Sub Title: ভাব মাওলা ধনের কদম দুটি
নিমাই কেন হলে তুই সন্ন্যাসী
- Sub Title: মাকে তুমি পাশরিয়া
বাংলা
English