আমাদের ইতিহাস
"আমাদের ইতিহাস" বিভাগে তুলে ধরা হয়েছে বাঙালির গৌরবময় অতীত, সংগ্রামী পথচলা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিক উপস্থাপন। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, প্রাচীন সভ্যতা থেকে আধুনিক বাংলাদেশের রূপান্তর—এই বিভাগে মিলবে সেসব ঐতিহাসিক ঘটনাবলীর বিশ্লেষণ যেগুলো আমাদের জাতি হিসেবে গড়ে উঠতে সহায়তা করেছে। ইতিহাস শুধু অতীত জানার মাধ্যম নয়, বরং ভবিষ্যতের পথচিন্তার দিকনির্দেশক — আর তাই এই বিভাগে আপনি পাবেন তথ্যসমৃদ্ধ, বিশ্বাসযোগ্য ও গবেষণালব্ধ লেখাসমূহ, যা আমাদের শিকড়কে জানার জানালা খুলে দেবে।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: ফকীর লালন শাঁহ
- Hits: 332
মানবতাবাদ অতি আধুনিক দর্শন এবং আধুনিক রেনেসাঁসের ফসল। মানবতাবাদ ল্যাটিন Humanism শব্দের প্রতিশব্দ। যার অর্থ হলো মানবিক বিষয়াদির প্রতি আগ্রহ, মনুষ্যকল্যাণকর নীতিজাত দার্শনিক মতবাদ। ধর্মতত্ত্ব বাদ দিয়ে কেবল লৌকিকতার পরিপ্রেক্ষিতে মানুষের কল্যাণ অনুসন্ধানই এর প্রধানতম উদ্দেশ্য। যদিও খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে গ্রিক দার্শনিক প্রোটাগোরাস প্রথম মানবতাবাদের কথা বলেন, তবু রেনেসাঁস-পূর্ব পর্যন্ত ইউরোপে এই মানবতাবাদ ততটা প্রবলভাবে চর্চিত হয়নি। রেনেসাঁসের মূলমন্ত্র হলো মানব-মহিমা, বুদ্ধি ও কষ্টনার পুনঃপ্রতিষ্ঠা ও যুক্তিবাদের মধ্যে বুদ্ধিকে মুক্ত করে দেওয়া। রেনেসাঁস মানে নতুন করে জেগে ওঠা। মানববুদ্ধির যৌক্তিক মুক্তি। রেনেসাঁসের ইতিহাস তাই নতুন করে শুরু করার ইতিহাস — বুদ্ধি ও কল্পনার মুক্তির ইতিহাস।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: ধর্মতত্ত্ব
- Hits: 373
মানবসভ্যতার ইতিহাসে এমন কিছু মুহূর্ত রয়েছে, যেগুলো শুধু একটি জাতি বা ভূখণ্ডের ইতিহাসকে পরিবর্তন করে না; বরং তাদের প্রভাব ছড়িয়ে পড়ে প্রজন্মের পর প্রজন্ম, সমাজ থেকে সমাজ এবং একসময় সমগ্র পৃথিবীর ইতিহাসে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পৃথিবীতে আগমন তেমনই একটি ঐতিহাসিক ঘটনা। তাঁর জন্ম সপ্তম শতকের আরব উপদ্বীপে হলেও তাঁর জীবন, শিক্ষা ও আদর্শ পরবর্তী সময়ে বিশ্বের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের চিন্তা, বিশ্বাস, নৈতিকতা, সমাজব্যবস্থা ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলে।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আমাদের ইতিহাস
- Hits: 325
লালন ফকিরের গান, গবেষকদের মতে, গভীর নির্জন পথে মনের মানুষকে খুঁজে ফেরার গান। লালন ফকিরের গান সাধনপথের গান। এটি অনেকাংশেই সত্য। কিন্তু লালন ফকিরের গান যথার্থ অর্থেই মুক্তির গান। এই মুক্তি আধ্যাত্মিক ও সামাজিক—উভয়ই। এই গানে যেমন মনের মানুষকে খুঁজে ফেরার তাগিদ রয়েছে, তেমনি সমাজবিপ্লবের বীজমন্ত্রও রয়েছে সমানভাবে। কারণ লালন ফকিরের গান তাঁর জীবনাভিজ্ঞতার ফসল।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আমাদের ইতিহাস
- Hits: 1524
বাংলাদেশের ইতিহাস মূলত সংগ্রামের ইতিহাস। ঔপনিবেশিক শাসন, পাকিস্তানি বৈষম্য, স্বৈরশাসন, গণতন্ত্র পুনরুদ্ধার—সব পর্যায়েই জনগণ রাজপথে নেমেছে। কিন্তু বিস্ময়কর বাস্তবতা হলো, এই দীর্ঘ ইতিহাসে ধর্ম, শিক্ষা, সমাজ কিংবা রাজনীতির প্রশ্নে বাংলাদেশের মানুষ কখনো স্থায়ী ও সর্বজনীন ঐক্যে পৌঁছাতে পারেনি। বরং বিভাজনই বারবার শক্তিশালী হয়েছে।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: ধর্মতত্ত্ব
- Hits: 951
ইসলামী বর্ষপঞ্জির এক মহিমান্বিত রাত হলো শবে বরাত। ফারসি শব্দ ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি বা নিষ্কৃতি। অর্থাৎ, শবে বরাত হলো এমন এক রাত—যে রাতে আল্লাহ তায়ালা বান্দাদের জন্য ক্ষমা, রহমত ও মুক্তির দরজা উন্মুক্ত করে দেন। এই রাত মুসলমানদের আত্মসমালোচনা, তওবা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ এনে দেয়।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আমাদের ইতিহাস
- Hits: 1246
২১শে ফেব্রুয়ারি বাঙালির জীবনে শুধু একটি শোকের দিন নয়, এটি আত্মপরিচয়ের দিন। এই দিনে আমরা ফুল দিই, গান গাই, শহীদদের স্মরণ করি। কিন্তু প্রশ্ন থেকে যায়—আমরা কি তাঁদের আদর্শকে জীবনে ধারণ করি? ভাষা শহীদরা শুধু বাংলা ভাষার জন্য জীবন দেননি, তাঁরা রক্ত দিয়েছেন ন্যায়ের জন্য, মর্যাদার জন্য এবং বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। আজকের দিনে ভাষা দিবসকে যদি কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখি, তবে তা হবে তাঁদের আত্মত্যাগের অবমূল্যায়ন।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আমাদের ইতিহাস
- Hits: 2246
পুরান ঢাকার নাজিমউদ্দীন রোডে দাঁড়িয়ে থাকা ঢাকা কেন্দ্রীয় কারাগারের উঁচু ও কঠোর প্রাচীরের গায়ে লেগে আছে এক নীরব অথচ শক্তিশালী আধ্যাত্মিক উপস্থিতি—হযরত মাক্কু শাহ (রঃ) মাজার শরীফ। এটি কেবল একটি ধর্মীয় স্থাপনা নয়; এটি ইতিহাস, স্থাপত্য, জনবিশ্বাস এবং সুফি ঐতিহ্যের এক জীবন্ত দলিল, যা শতাব্দী পেরিয়েও মানুষের হৃদয়ে অম্লান।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আমাদের ইতিহাস
- Hits: 879
মাতৃভাষা—এ কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির আত্মা, স্মৃতি ও অস্তিত্বের পরিচয়। আর সেই আত্মার মর্যাদা রক্ষার জন্য যে দিন তরুণদের বুকের রক্ত রাজপথে ঝরে পড়েছিল, সে দিনটি ছিল ২১শে ফেব্রুয়ারি, ১৯৫২। এই দিনটি কেবল বাংলাদেশের ইতিহাসে নয়, সমগ্র বিশ্বের ভাষা-সংগ্রামের ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল অধ্যায়।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আমাদের ইতিহাস
- Hits: 2056
বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট ১৯৪৫ সালে জলপাইগুড়ি (বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ)-এ জন্মগ্রহণ করেন। তিনি এক ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে সাধারণত শান্ত, পরিবারমুখী ছিলেন। ১৯৬০ সালে তিনি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁর স্বামী পরে বাংলাদেশের একজন সামরিক নেতা ও রাষ্ট্রপতি হন।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আমাদের ইতিহাস
- Hits: 1432
দক্ষিণ এশিয়ার ইতিহাসে যুদ্ধে সবচেয়ে বড় সামরিক আত্মসমর্পণের ঘটনা ঘটে ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে, যখন পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের কাছে পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করে।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আমাদের ইতিহাস
- Hits: 1417
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কুষ্টিয়া একটি বিশেষ স্থান অধিকার করে আছে। এই অঞ্চল শুধু সাংস্কৃতিক ও সাহিত্যিক ঐতিহ্যের জন্যই নয়, বরং রাজনৈতিক চেতনা, আন্দোলন ও গণঅংশগ্রহণের ক্ষেত্র হিসেবেও সুপরিচিত। প্রাচীন রাজ্যব্যবস্থা থেকে শুরু করে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, পাকিস্তান আমলের গণঅভ্যুত্থান এবং স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে কুষ্টিয়ার ভূমিকা সবসময়ই ছিল সক্রিয় ও প্রভাবশালী।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আমাদের ইতিহাস
- Hits: 1735
বাংলার ইতিহাসে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন এক অবিস্মরণীয় নেতা। তাঁকে “মজলুম জনতার নেতা” বলা হয়। যদিও তিনি পরবর্তীতে সমগ্র পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের জাতীয় নেতা হিসেবে পরিচিত হন, তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল আসামে।
বাংলা
English