“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নতুন সূর্য লিপি - আজিজুর রহমান
নতুন সূর্য লিপি - আজিজুর রহমান

রবিবার ১৮ই পৌষ, ১৩৭৭ দৈনিক ইত্তেফাক, ঢাকা।

বাইরে তাকিয়ে ঐ
চেয়ে দেখ চারিদিকে,
নতুন ঠিকানা কারা
দেয়ালে যাচ্ছে লিখে।
তিমির রাত্রি শেষ
আঁধারের নেই লেশ
উদয় আভাশে ভোর-
আকাশ হয়েছে ফিকে !

নতুন সূর্য-লিপি
আনছে নতুন খামে,
নতুন দিনেরে ঐ
ডাকছে নতুন নামে।

দিগন্তে অমলিন
আসছে নতুন দিন
নতুন সকালে এসো
চিনে নেই পথটিকে।

সবখানে চেতনার
ঝড় উঠে উদ্দাম,
উত্তাল বন্যার
ঢেউ আসে অবিরাম।

দুর্বার প্রাণাবেগে
জনতা উঠেছে জেগে
তাঁরা চাই অধিকার-
স্বাধিকার-সংগ্রাম।

মুছে গেছে স্বপ্নিল
রাত্রির সম্মোহ
জোনগণমনে জাগে
দিবসের আগ্রহ
পুরোন পাতার পরে
লিখেছে নতুন করে।

উল্লেখ্য ১৯৭০ সালে আওয়ামীলীগের ঐতিহাসিক বিজয় উপলক্ষে এই কবিতাটি লিখেছিলেন। আইয়ুব খানের পর ক্ষমতায় আসেন ইয়াহিয়া খান। এসেই তিনি ডিসেম্বর মাসে সাধারণ নির্বাচনের ঘোষণা দেন।

১৯৭০ এর ডিসেম্বর মাসে অনুষ্ঠিত এই নির্বাচনে আওয়ামী লীগ বিশাল ব্যবধানে জয়লাভ করে। ১৬২টি আসনের মধ্যে ১৬০টি আসনেই জয় পায় আওয়ামী লীগ। প্রাদেশিক পরিষদ নির্বাচনেও আওয়ামীলীগ ৩০০টি আসনের মধ্যে ২৮৮টি আসনে জয়লাভ করে। প্রাদেশিক পরিষদের ৭টি এবং জাতীয় পরিষদের ১০টি মহিলা আসনেও আওয়ামী লীগ জয়লাভ করে। সর্বমোট ৩১৩টি আসনের মধ্যে ১৬৭টি আসনে জয়লাভ করার মাধ্যমে আওয়ামীলীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অপরদিকে জুলফিকার আলীর পাকিস্তান পিপলস’ পার্টি পশ্চিম পাকিস্তান থেকে ৮৮টি আসনে জয়লাভ করে।

Comments

ইতিহাস এর অন্যান্য প্রবন্ধ

Oil tanker in the Strait of Hormuz
Oil tanker in the Strait of Hormuz

হরমুজ প্রণালী: বিশ্বের জ্বালানি নিরাপত্তা ও ভূরাজনীতির কেন্দ্রবিন্দু

  • Sub Title: হরমুজ প্রণালী: বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ও এর গুরুত্ব
ঝাউদিয়া শাহী মসজিদ
ঝাউদিয়া শাহী মসজিদ

ঝাউদিয়া শাহী মসজিদ

  • Sub Title: মুঘল আমলের প্রাচীন ঐতিহাসিক মসজিদ
রমজান সম্পর্কে মজার তথ্য
রমজান সম্পর্কে মজার তথ্য

রমজান সম্পর্কে মজার তথ্য

  • Sub Title: আপনি কি জানেন রমজান মাসে দান করার সওয়াব বেশি?

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন