“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মুহাম্মদের একটি ডালে পাঁচটি ফুল তাঁর ফুটেছে
মুহাম্মদের একটি ডালে পাঁচটি ফুল তাঁর ফুটেছে

মুহাম্মদের একটি ডালে পাঁচটি ফুল তাঁর ফুটেছে

মুহাম্মদের একটি ডালে,
পাঁচটি ফুল তাঁর ফুটেছে।।

সেই ফুলেরই সৌরভেতে
প্রেমিকগণ সব ছুটেছে।।

পাঁচটি ফুল তাঁর ফুটেছে।।

সেই ফুলেরই খুশবা যিনি,
সে যে খোদা দিনমণি।।

ফুলের পাতায় মা জননী,
ফতেমা তাই বসেছে।

পাঁচটি ফুল তাঁর ফুটেছে।।

মুহাম্মদের একটি ডালে,
পাঁচটি ফুল তাঁর ফুটেছে।।

সেই ফুলেরই অর্থ যে জন,
ইমাম হোসেন দুইটি রতন।।

পাঁচ ফুলে হয় পাক পঞ্চাতন,
একই রঙেতে মিশেছে।।

পাঁচটি ফুল তাঁর ফুটেছে।।

মুহাম্মদের একটি ডালে,
পাঁচটি ফুল তাঁর ফুটেছে।।

সেই ফুলেরই একটি বিন্দু,
খোদা আদম দীনবন্ধু।।

পার করিবে ভবসিন্ধু,
অধমে না বুঝেছে।।

পাঁচটি ফুল তাঁর ফুটেছে।।

মুহাম্মদের একটি ডালে,
পাঁচটি ফুল তাঁর ফুটেছে।।

সেই ফুলেরই মনসুর আলী,
নাম নিলে যায় মনের কালি,
সে তাঁর প্রেমে মজেছে।

পাঁচটি ফুল তাঁর ফুটেছে।।

মুহাম্মদের একটি ডালে,
পাঁচটি ফুল তাঁর ফুটেছে।।

কথাঃ- মনসুর আলী, শিল্পীঃ- পবন দাস বাউল

Comments

বিজ্ঞাপন দিন

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমার একি হইল জ্বালা
আমার একি হইল জ্বালা

আমার একি হইল জ্বালা

  • Sub Title: দেইখে আইলাম শ্যাম চিকন কালা
শ্যামরূপে নিয়ন হইরে নিল গো
শ্যামরূপে নিয়ন হইরে নিল গো

শ্যামরূপে নিয়ন হইরে নিল গো

  • Sub Title: ভুলিতে পারি না আমার কি জ্বালা হইল গো
মন বুঝি মদ খেয়ে মাতাল হয়েছে
মন বুঝি মদ খেয়ে মাতাল হয়েছে

মন বুঝি মদ খেয়ে মাতাল হয়েছে

  • Sub Title: জানে না কানচির খবর রঙমহলের নিকাশ নিচ্ছে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন