দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি বসে নিরালায়
যদি মন্দির মসজিদে গিয়ে জুতা চুরি যায়।তোমায় ধ্যান করিতে গিয়ে খোলা থাকে দুই নয়ন
ভাবের দেশেও গিয়ে ভাবি চুরি হয় কখন
জুতা চুরি হয় কখন
থাকে নমস্কার দিতে গিয়ে মন
মন্দির বারান্দায়।।যখন মোয়াজ্জিনের আজানের সুর ওঠে ধ্বনিয়া
নামাজিরা মসজিদে যায় অজু করিয়া
দয়াল অজু করিয়া
তারা সাবধানে জুতা রাখিয়া
নামাজে দাঁড়ায়।।দেখি ছাতা-লাঠি-জুতা রেখে বিছানার তলে
কতো কৃষ্ণ ভক্ত মন্দির মাঝে ভাসে নয়ন জলে
দয়াল ভাসে নয়ন জলে
ভাবে কখন সে চোরের দলে
সব নিয়া পালায়।।যদি মক্কা গিয়েও রক্ষা করতে না পারি কম্বল
কাশী গিয়ে হারাতে হয় পথের সম্বল
দয়াল পথের সম্বল
দীন নকুলের ভাবনা অবিরল
তোমায় পাওয়ার কী উপায়।।
দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি বসে নিরালায়
- Sub Title: যদি মন্দির মসজিদে গিয়ে জুতা চুরি যায়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 72
বাউল গান এর নতুন প্রবন্ধ
কিনা দোষে তেজিলায় আমারে রে বন্ধু
- Sub Title: কিনা দোষে তেজিলায় আমারে ধু
সমাজকে দেখাতে তুমি পড়ো যে নামাজ
- Sub Title: সে নামাজে হবে নাকো পরকালের কাজ
তুমি বন্ধু ভবসিন্ধু নামটি দয়াময়
- Sub Title: দয়া করো দাসীর প্রতি হইয়া সদয় রে
ওগো শ্যামরূপ নয়নে হেরিয়া
- Sub Title: রূপে মন ভুলিয়া রইল গো আমার জলে রূপ দেখিয়া
প্ৰাণ সাইগো আমি রইলাম
- Sub Title: পাষণে বান্ধিয়াছে হিয়া নিদারুণ কালায়
কে তোরে শিখাইল রাধার নামটিরে শ্যামের বাঁশি
- Sub Title: রাধা রাধা বলে মন করলায় উদাসীরে
এবারের দুর্দশার কথা
- Sub Title: কইতে মনে লাগে ব্যথা
কি করে অন্তরে আমার প্রাণ বিশাখে
- Sub Title: চিত্রপটে রহিল আখি মরি মন দুঃখে চি
যাই যাই বলিও না রে প্রাণনাথ বন্ধুয়া
- Sub Title: যাবার কথা শুনিলে অবুঝ প্ৰাণে ধৈরজ মানে না রে প্রাণনাথ
শ্যামের বাঁশি ঐ শুনা যায়
- Sub Title: পাগল করিলায় রে কঠিন শ্যামরায়
জানিয়া পার কর
- Sub Title: দয়াল গুরুজী-
সন্ধ্যাকালে ডাকি বসি খেওয়া ঘাটে গাঙ্গের কূল
- Sub Title: পার কইরো দয়াল গুরু তাতে যেন না হয় ভুল ধু
বাংলা
English