কিনে কষ্টিপাথর অষ্ট ধাতুর
অথবা পিতলের ঠাকুর বিদ্যুতের প্রদীপ জ্বালিয়ে
মাটির নৈবিদ্য সাজিয়েসংক্ষেপে ধরতে চাও মনা স্বর্গের দৌরাস্তা।
কৃষ্ণটা কি এতোই সস্তা?
দেখি হরিসভায় টেপরেকর্ডার শোনায় ভক্তি গান
ভক্তরা কেউ বসে ঝিমায় কেউ খায় বিড়ি-পান
আমার ভাবতে অবাক লাগে ধর্মের কি দুরবস্থা।কৃষ্ণটা কি এতোই সস্তা?
করতো মুণি-ঋষি কঠোর সাধন পাহাড় বা জঙ্গলে
ধর্ম রাজ্যে মোক্ষ সাধন হয় না কৌশলে
যেথায় সোনা বলে চালানো যাবেনা রে দস্তা।কৃষ্ণটা কি এতোই সস্তা?
ভজো মনফুলে বনমালী হৃদয় মন্দিরে
ধর্মের নামে ভণ্ডামী ছাড়ো ধীরে ধীরে
নকুল কয় সব জলে ফ্যালো ভরিয়া বস্তা।কৃষ্ণটা কি এতোই সস্তা?
(আজকাল কোলকাতার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে দেখা যায় মাথার উপরে ঝুলন্ত মন্দির এবং সেখানে হয়তো কোন কষ্টিপাথর, অষ্ট ধাতুর অথবা পিতলের ঠাকুর বসিয়ে বিদ্যুতের প্রদীপ জ্বালিয়ে, মাটির নৈবিদ্য সাজিয়ে (মাটি দ্বারা নির্মিত কলা, আপেল, কমলা ইত্যাদি পারমানেন্ট নৈবিদ্য) সকাল-বিকাল ভক্তরা প্রণাম করছেন। আবার গ্রাম-গঞ্জে আজকাল হরিসভা-ধর্মীয় অনুষ্ঠানে ভক্তরা টেপরেকর্ডারে ভক্তিগীতি বাজিয়ে সংক্ষেপে সারছেন সাধন-ভজন। এসব দেখেই শিল্পী লিখেছেন এই গানটি।)
কিনে কষ্টিপাথর অষ্ট ধাতুর
- Sub Title: অথবা পিতলের ঠাকুর বিদ্যুতের প্রদীপ জ্বালিয়ে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 66
বাউল গান এর নতুন প্রবন্ধ
ফুটিয়াছে রূপারসের কলি প্রেমসিন্ধু মাঝে
- Sub Title: মন চল চৈতন্যের দেশে ধু
আমি সরাবি চলেছি পন্থে
- Sub Title: লাগিবে গন্ধ হইবে মন্দ, মলিন হবে তোদের ছুফীতন
সখি কুঞ্জ সাজাও গো
- Sub Title: আজ আমার প্রাণনাথ আসিতে পারে
উদয় হইলায় বা নদীয়ায় চান গৌর হরি
- Sub Title: রাই ভাবেতে আবেশিলায় নদীয়া বিহারী ধু
আর কি আমাকে দিতে পারে সে মনোবেদনা
- Sub Title: সখিরে, ভালবাসিতে, আসিতে, আর সেধ না
শ্যামরূপ আমার নয়নে লাগিল ভুলিতে পারি না
- Sub Title: পন্থপানে চাইয়া থাকি বন্ধু বিনে কেউ দেখি না
ভাবিস কেন মন কুভাবনা
- Sub Title: তুই আইলি একা যাবি একা তার জন্যে কেন আনাগোনা
মন তুমি সেই ভাবনা কর
- Sub Title: ভাঙ্গব না তোর ঘুমের ঘোর
পাগল রে তরাইও নিজে নিজে
- Sub Title: তোমার পাগল হাসন রাজায় না বুঝে
স্বস্তি! স্বাগত! সুখী, অভ্যাগত, জ্ঞান পরব্রত
- Sub Title: পুন্য বিলোকন
আঁখি বাণে হানি প্রাণে নয়ন বাঁকায়
- Sub Title: মৃদু হাসি ফুঁকি বাঁশি মজাল আমায়
মন অসার সংসারে এসে
- Sub Title: মূল মালিক তার মাল কোঠাতে দেখনা একবার তালা খুলি
বাংলা
English