“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: ভিক্ষা মাগি শ্রীচরণে দুই চরণ

ভিক্ষা মাগি শ্রীচরণে দুই চরণ, আমার মাওলাধন,
ভিক্ষা মাগি শ্রীচরণে দুই চরণ।।

এই ভব শ্মশানে আমায় রেখে একা প্রাণ,
তুমি হলে অন্তর্ধান,
চৌদিকেতে ভূতের বাসা ত্রাসে বিকম্পিত মন।।

জগত যাতনা-রূপী দানবের দল,
তারা বড়ই চঞ্চল,
মানতে চায় না দোহাই-ধর্ম করল মোরে জ্বালাতন।।

পাব আশে যোগীর বেশে দেশ দেশান্তর
ঘুরে হয়েছি কাতর,
বৃথায় জনম গেল পেলাম না রে দরশন।।

সুদূর সমুদ্র পাড়ে দিলা বনবাস,
তবু ছাড়িনি কো আশ,
একদিন হবে গো তোমার কৃপা সিন্ধুর উথলন।।

মহা অপরাধী আমি করেছি স্বীকার,
তুমি দয়ার ভাণ্ডার,
ক্ষমা কর অপরাধ কর কৃপা বিতরণ।।

মোর দুঃখে পশুপাখি করেছে রোদন,
তোমার গলে নাকি মন,
ছেজদা কবুল কর করিমের নিবেদন।।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

ভাব অবোধ মন হরদমে ভাণ্ডারী

  • Sub Title: ঐ চরণে স্মরণ নিলে বিপদ হয়না কদাচন
রাধারমণ দত্ত

আনন্দ মগন গৌরহরি

  • Sub Title: প্রেমে ভাসাইল নদীয়াপুরী
রাধারমণ দত্ত

রাধাপ্রেমের ঢেউ উইঠাছে গো ডুবু রসের নদীয়ায়

  • Sub Title: নিয়ে রাধারমণ রাধার মন রাধার ঋণ শোধিতে ভেসে বেড়ায়
মাইজভাণ্ডারী গান

সজিদা সহজ কথা নয়

  • Sub Title: করিলে মোশরেক, না করিলে কাফের হয়
রাধারমণ দত্ত

লোভে লবেনিরে নগরবাসী বিশ্বাসে আকাশের এক ফুল

  • Sub Title: দেব ঋষি না পায় ধ্যানে সে ফুল মহাদেবের অনুকূল চি
রাধারমণ দত্ত

বন্ধু নিদারুণ শ্যাম তোমারে

  • Sub Title: তুমি আমার নয়নমণি তুমি অনুপম
কবিয়াল রমেশ শীল

প্রেমিক বল কারে তোমরা

  • Sub Title: চোখের কোণে হাসি রেখা প্রেমিক বলে তারে
সমাজকে দেখাতে তুমি পড়ো যে নামাজ

সমাজকে দেখাতে তুমি পড়ো যে নামাজ

  • Sub Title: সে নামাজে হবে নাকো পরকালের কাজ
যদি হেরিবে হৃদয়াকাশে প্রেম-শশধর

যদি হেরিবে হৃদয়াকাশে প্রেম-শশধর

  • Sub Title: তবে সরাইয়া দেহ তমো মোহ জলধর
মাইজভাণ্ডারী গান

রসিক মাওলা নয়ন ঠারে মন মজাইল

  • Sub Title: তোরা দেখলে পরে বুঝতে পাবি, কি দিয়ে জগৎ ভুলাইল
মাইজভাণ্ডারী গান

সাধ করি পালছি পাখি

  • Sub Title: তাঁরে দেখি হৈতেম সুখি জুড়াইত দু’টি আঁখি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন