“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: নিদ্রা ভেঙ্গে হওনা চেতন

নিদ্রা ভেঙ্গে হওনা চেতনরে, অলসগণ।
নিদ্রা ভেঙ্গে হওনা চেতন।।

বিকালে উদরভরি, শয্যাগত গড়াগড়ি।
সারা নিশি দিচ্ছ অকারণ।।

রজনী করেছ নষ্ট, অল্প আছে অবশিষ্ট।
প্রভুর নাম করনা স্মরণ।।

এ সময় করতার, খুলিয়াছে কৃপাদ্বার।
শীঘ্র উঠে লও লুটে ধন।।

প্রভুর পবিত্র নাম, মহামন্ত্র অনুপম।
রোদন স্বরে, করগো জপন।।

নবীজ্বীর চরণ স্মরি, দরূদ সালাম পড়ি।
সকাতরে করগো রোদন।।

সদর্পে এসেছ এথা, না শুনিবে শত্রু কথা।
আসা মাত্র কেন বিস্মরণ।।

কার শর্ত ভঙ্গ করি, চল কার আজ্ঞা ধরি।
ভেবে দেখ সেই দুষ্ট কোন।।

পাপীষ্টের সঙ্গে আপনা ঈশ্বর ভজিয়ে।
নারী স্নেহ কেন কর অণ্বেষণ।।

গুরু চিনে ধর সবে, সঙ্কট সহার হবে।
সুপন্থ দেখাবে গুরুধন।।

কথোপকথন বিনে, যে তোমার নাম জানে।
তাঁর পদে দাওনা আলিঙ্গন।।

অধীন করিম বলে, পাবে মাইজভাণ্ডার গেলে।
বাবাজী মওলার শ্রীচরণ।।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

কামসাগরে অতি জোরে চলছে যৌবনধারা

  • Sub Title: কর্মদোষে নতুন বয়সে হলেম স্বামী হারা
মাইজভাণ্ডারী গান

প্রিয়ে ধনে কি অনল জ্বালিলরে

  • Sub Title: জ্বালাই পোঁড়াই ভস্ম করিলরে
মাইজভাণ্ডারী গান

তেরে জাতকা জলওয়া হার

  • Sub Title: যেধার্ দেখতা হোঁ ওধার্ তুহী তু হ্যায়
রাধারমণ দত্ত

কুক্ষণে প্ৰাণ সজনী গেলাম কদমতলা

  • Sub Title: সে অবধি আমার মন হইয়াছে উতলা ধু
রাধারমণ দত্ত

নিশিতে স্বপন দেখলাম

  • Sub Title: আর স্বপনে দেখিয়া যারো উঠিলাম জাগিয়া-
রিম্‌ ঝিম্‌ রিম্‌ ঝিম্‌ ঝিম্‌ ঘন দেয়া বরষে

রিম্‌ ঝিম্‌ রিম্‌ ঝিম্‌ ঝিম্‌ ঘন দেয়া বরষে

  • Sub Title: কাজরী নাচিয়া চল পুরনারী হরষে
ও ত ফিরিল না

ও ত ফিরিল না

  • Sub Title: প্রভু ধর ধর আন তব পানে টানি!
মাইজভাণ্ডারী গান

প্রেমিকে নামাজ পড়েনা

  • Sub Title: ওয়াইলের মুছল্লীগণে করে ঘোষণা
মাইজভাণ্ডারী গান

বজতী হ্যায় হার ছাজ মেঁ

  • Sub Title: হার তানু আওর তারূঁ মেঁ, লা-এলাহা ইল্লাল্লা
রাধারমণ দত্ত

অবলার কুলমান সই গো কেমনে রাখি

  • Sub Title: সময় না জানিয়ে বাঁশি বাজায় কালশশী
মাইজভাণ্ডারী গান

চরণতরী প্রেমসিন্ধু শীঘ্র কর পার

  • Sub Title: অবলা সরলা ধনী না জানি সাঁতার রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন