“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: এসেছি শ্রীচরণতলে

এসেছি শ্রীচরণ তলে, মোর প্রাণ জ্বলে!
এসেছি শ্রীচরণতলে।

শুন মোর মাওলাধন শ্রীপদে নিবেদন;
আর কারে বলি ভূমণ্ডলে!

আরতো সহেনা প্রাণ, ঘুরেছি স্থানে স্থান,
ভেসেছি দু’নয়ন জলে।

ভুবন বনে এলেম, ফল না ফুল পেলেম,
দুর্ভাগ্য বলি লোকে বলে।

সকলে ফুল নিল, অদৃষ্ট মন্দ ছিল,
যেতেছি আমি শূন্যাচলে।

সংসারে বন্দি করি, সংসারটু নিলা হরি,
তোমার পুরাণ চক্র ছলে।

র’লনা শান্তি সুখ, দেখ মোর মলিন মুখ,
কঠিন হৃদয়নি তোমার গলে।

চরণের দোহাই দিয়ে, করিমে নিবেদিয়ে,
তোমারি রাঙ্গা চরণতলে!

যা তুমি ভালবাস, করিতে শীঘ্র এস,
নইলে দাও তীক্ষ্ম ছুরি গলে।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

আয়ু দিবা সন্ধ্যা হল

  • Sub Title: সম্মুখে অন্তিমের পাড়, ঢেউ দেখিয়ে কাঁপে প্রাণ
রাধারমণ দত্ত

এগো সই কি দেখিলাম চাইয়া

  • Sub Title: ও মন চলে না গৃহে যাইতে প্ৰাণ বন্ধুরে থইয়া
রাধারমণ দত্ত

চল রে সুবল রাই দরশনে

  • Sub Title: ব্রজের রাখাল সনে ধেনু চরাও বনে বনে
রাধারমণ দত্ত

ও আমার প্রাণকৃষ্ণ কাঁই গো বল গো আমারে

  • Sub Title: ও আমি কৃষ্ণ সেবায় দেহ দিতাম কারে
মাইজভাণ্ডারী গান

প্রেমিকে নামাজ পড়েনা

  • Sub Title: ওয়াইলের মুছল্লীগণে করে ঘোষণা
মাইজভাণ্ডারী গান

একি সুখ সময় এসেছে ভুবনে

  • Sub Title: সুখ বাদ্য বাজে কেন সর্বস্থানে
দুর্বিন শাহ

শমন লইয়া পিয়ন খাড়া

  • Sub Title: আর কত দিন দেরি
রাধারমণ দত্ত

কি সুখে রহিয়াছো বন্ধুরে

  • Sub Title: বন্ধু-আমায় পাশরিয়া ধু
রাধারমণ দত্ত

করুণার নিধি গউর, উদয় হইল

  • Sub Title: বাঞ্ছা কল্পতরু হরিনামের জগৎ ভাসাইল চি
দুর্বিন শাহ

হইল না মদিনাতে যাওয়া, দারুণ হাওয়া

  • Sub Title: যাইতে চাইলে মদিনাতে ছয়জনা বাদী পথে
রাধারমণ দত্ত

গৌরচান পরার অধীন বানাইলা আমারে

  • Sub Title: সুরধনীর তোরে তীরে গৌরচান নৃত্য করে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন