“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: প্রাণের টানে প্রেমের খেলা সেকি কারে কেউ শিখায়

ফকিরী প্রাণের ক্রিয়া শিখিলে কি শিখা যায়,
প্রাণের টানে প্রেমের খেলা সেকি কারে কেউ শিখায়।

ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করি আজীবন মুণ্ড মারি,
ঝুন্না গলে মালা ঠেলে এতে কি ফকিরী পায়।

মোরাকাবা মোশাহেদা, এছবাতে নফীর কায়েদা,
ফনা বকার ব্যাখ্যা দিলে তাতে কিবা আসে যায়।

কেতাবে যা লেখা আছে, শিখে নিয়ে কারো কাছে,
নাছুত মলকুতের কথা বলে ফকিরী দেখায়।

অন্তরে নাই প্রেমের ব্যথা, মুখেতে ফেরবী কথা,
নিজে অন্ধকারে থাকে পরেরে আলো বাতায়।

কলবে তার নাই হাল, ফকিরীতে মারে গাল,
ছোট মুখে বড় কথা পথে ঘাটে বলে যায়।

না জানে কবিত্ব নীতি, গাহে লোকের কুৎসা গীতি,
সুর-ছন্দের নাই মিল মেয়ে লোকের হাওলা গায়।

মোর্শেদের তাওয়জ্জু ছাড়া, সেতো বটে জিতা মরা,
মরার কথা ধরলে পরে জাহান্নামের দ্বারে যায়।

বক্তপুরীর শক্ত কথা, শুনে লাগে মনে ব্যথা,
সত্য গুরু নাই যার আসল কথা কে জানায়।

মাইজভাণ্ডারে প্রেমের খেলা, খোদা রসূলের মেলা,
অপ্রেমিকে জানবে কিসে প্রেমিকে যা দেখতে পায়।

তাসাউফের কেতাবাদি, মছনবী দেখিত যদি,
বক্তপুরীর ভ্যার্যা কেনে এরূপ বকিয়া যায়।

জন্ম অন্ধের কথা ছাড়, তার কপালে ঝাড়ু মার,
করিমে কয় চল সবে মাইজভাণ্ডারীর রাঙ্গা পায়।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

উদয় চৈতন্যচান্দ সুরধুনী তীরে

  • Sub Title: ভাসাইল গৌরদেশ রাধাপ্রেমনীরে
মাইজভাণ্ডারী গান

চিননিরে মন আমার জাননিরে মন

  • Sub Title: ভব দর্পণেতে সদা বিরাজ করে কোন
রাধারমণ দত্ত

গৌর বরণ কে গো সন্ন্যাসীর বেশে

  • Sub Title: শ্যামল বিজুলী রেখা শিরেতে যায় যে দেখা গো
হাসন রাজা

কানাই তুমি খেইড় খেলাও কেনে?

  • Sub Title: রঙ্গের রঙ্গিয়া কানাই
রাধারমণ দত্ত

গুরু কও মোরে সার শিক্ষা দেও

  • Sub Title: যে মন্ত্রে ভব পার
শাহ আব্দুল করিম

সোনার অঙ্গ পুড়ে ছাই করিলাম গো কার লাগিয়া

  • Sub Title: আমি পাই না তারে প্রাণ বিদারী কত থাকি সইয়া গো
রাধারমণ দত্ত

কিনা দোষে তেজিলায় আমারে রে বন্ধু

  • Sub Title: কিনা দোষে তেজিলায় আমারে ধু
কবিয়াল রমেশ শীল

ভব সমুদ্রে ঘুরে আমার

  • Sub Title: মন ছুপানী পাপের মালে বোঝা কৈল্ল ভার
রাধারমণ দত্ত

শুনিয়া মুররী ধ্বনি আইলাম যমুনায়

  • Sub Title: কোথায় রহিয়াছ বন্ধু দেখা দেও আমায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন