“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: বুকে পাষাণ বাঁন্ধিয়ে কান্দিয়ে কান্দিয়ে

আশার আশায়ে গেল এ জীবন, আশা পূর্ণ বুঝি হল না।
বুকে পাষাণ বাঁন্ধিয়ে কান্দিয়ে কান্দিয়ে,
জীবন গেল সে এলনা।।

শান-মান গেল মালধন গেল,
জন্মিতে প্রেমেরি ভাবনা।
ইষ্টতা ছুটিল মিত্র বৈরী হল,
কেহ মোর ভবে রৈলনা।।

কেমখাবি গাদি গেল ছঞ্জাবি তোষক গেল,
আর গেল ফুলেরি বিছানা।
সব চলি গেল কিছু না রহিল,
সে কেন আমারি হল না।।

বিচ্ছেদ যাতনা আর সহা যায় না,
এবে ঝম্প দিব যমুনা।
হাঙ্গর কুম্ভীরে খেয়ে যাবে আমারে,
কেন আমার মিলন হল না।।

না হলে মিলন অসার জীবন,
আশার ভবের জন্মনা।
নরক তুলন সংসার জীবন
না হলে প্রিয়ার মিলনা।।

মকবুলে বলয়ে আশার আশায়ে
প্রিয়ার বাসনা ছেড়না।
হৈওনা নিরাশা ছেড়না ভরসা,
মিলিবে একদিন মাওলানা।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

বনের কোকিলা রে

  • Sub Title: তুমি কোন দেশে উড়িয়া যাও বলো
যেথায় খুশি যাওরে বন্ধু

যেথায় খুশি যাওরে বন্ধু

  • Sub Title: যেথায় খুশি যাও
দুর্বিন শাহ

ও নিদয়া হইয়াছ রে বন্ধু

  • Sub Title: দয়া নাই তোর মনে
রাধারমণ দত্ত

শ্যাম বরণ বংশীবদন হেরলে নয়ন ফিরে না

  • Sub Title: একদিন দেইখাছি যারে সুরধুনীর কিনারে
রাধারমণ দত্ত

চিত্ত যায় জ্বলিয়া গো

  • Sub Title: গেল রোধে কি স্বপন দেখাইয়া
দুর্বিন শাহ

কী সুখে রইয়াছি আমি গো

  • Sub Title: সখি জানে বন্ধে দেখে না
রাধারমণ দত্ত

কি রূপ হেরিয়া অইলাম কদমতলে

  • Sub Title: আর গো শ্যামের মৃদু হাসি বদন কমলে চি
ওই বধির যবনিকা ভুলিয়া

ওই বধির যবনিকা ভুলিয়া

  • Sub Title: দেখাও তব চির-আলোক লোক
দুর্বিন শাহ

রাহমাতুল্লিল আল-আমিন

  • Sub Title: খাতামান নবিয়্যিন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন