“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: তব রূপ গুণে কেহ নহে সমতুল

ওহে প্রভু নিরাকার সর্বকার মূল।
তব রূপ গুণে কেহ নহে সমতুল।।
সমতুল কে হৈবে নাহিক দোসর।

আপ্তরূপ গুণে আপে মাত্র মনোহর।।
মনোহর হয়ে যেই রূপের সাগর।
প্রেম বিনে শান্ত নহে কভু একেশ্বর।।
তেকারণে ছল রূপে নিজ গুণ বলে।
প্রেমের নিমিত্তে আপে এলা এ বিপুলে।।
জ্ঞানার্ণবে গুণ বলে করিয়ে তরঙ্গ।
সর্বস্থানে প্রকাশিলা বিম্ব নানা রঙ্গ।।
নানা গুণে নানা বিম্ব করিয়ে স্থাপন।
আপ্ত প্রেম্মুদ্যান ভব করিলা সৃজন।।
নানা রঙ্গ পুস্প বিকশিয়ে সে উদ্যান।
মধুপ হৈয়ে কর প্রেম মধুপান।।
কিন্তু সেই মধু পানে অহে প্রাণকান্ত।
প্রেমের তাড়না কিছু না হৈল শান্ত।।
মরমে মজিয়ে রৈল নিজ মর্ম ভেদ।
এইসব পুস্প প্রেমে না পুরিল খেদ।।
তেকারণে নর পুস্প করি মনোরম।
ভাবুদ্যানে কৈল্যা তাহে নিজ প্রিয়তম।।
তবে মনমতে তাঁর সাথে নানা রঙ্গে।
খেলিলা প্রেমেরি খেলা প্রেমের তরঙ্গে।।
প্রেমের বসন্ত ঋতু এলো ভবুদ্যানে।
ফুটিল সুপুস্প অলি ভ্রমে গুনু গুণে।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

ডাকার মত ডাকরে মন

  • Sub Title: ডাকার মত ডাকতে পারলে মুক্তি পাবে অবহেলে ধু
দুর্বিন শাহ

শ্যামকে এনে দেখা গো সখি

  • Sub Title: শ্যামকে এনে দেখা
মাইজভাণ্ডারী গান

কেয়ছা আলী তেরে হুছনো

  • Sub Title: জিছ্ তরফ্ দেখতো গরমতর্ এস্ককা বাজার হ্যায়
রাধারমণ দত্ত

রাই, কিসের তোমার অভিমান গো

  • Sub Title: শ্যাম আইল না কুঞ্জবনে
রাধারমণ দত্ত

ত্ৰিভঙ্গের ভঙ্গিমা দেখা

  • Sub Title: কি হেরিলাম গৌর বাঁকা
শাহ আব্দুল করিম

লাউ কুমড়া লাগাইও গো, ওগো ভাবী সময় আইছে

  • Sub Title: পেট ভরে খাইতে পারি না দুঃখে কি জান বাঁচে গো
দুর্বিন শাহ

প্রাণসখি আমায় বলো গো

  • Sub Title: মনটা আমার কেমন হলো
মাইজভাণ্ডারী গান

আইয়ে মেরে বাগমেঁ আয়

  • Sub Title: তেরে জুদাই মেঁ শাহা দেখি এ কেয়া বেকারারী
রাধারমণ দত্ত

নিশি শেষে কেনে এসে দেও রে কালা যন্ত্রণা

  • Sub Title: তুমি যে শ্যাম চন্দ্রার বন্ধু ডাকি আমি জানি না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন