“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: বিনা নামে পরিচয় অক্ষম তাহার

ইতস্ততঃ যত ইতি সংসার মাঝার।
বিনা নামে পরিচয় অক্ষম তাহার।।
আপ্ত পরিচয় জন্য সৃজিলা সংসার।

যার পরিচয়ে তত্ত্ব পাইবে তোমার।।
অনন্ত অসীম নাম করিয়ে স্থাপন।
আপ্ত পরিচয় জন্য করিলা কারণ।।
গুপ্তে ব্যক্তে যত ইতি জগৎ মাঝার।
তব পরিচয় হেতু প্রমাণ সুসার।।
কিন্তু সর্ব নাম মোট করি নরাকার।
সত্য পরিচয় তাতে দিলা আপনার।।
সর্ব নাম হৈতে নর মহৎ প্রধান।
মানব আঁকার মাত্র উত্তম প্রমাণ।।
লা-এলাহা ইল্লাল্লাহু ধর্ম কলমা সার।
প্রভুর একতা যার অর্থের বিচার।।
যার অর্থ বুঝাইতে এলো নবী কুল।
যার অর্থ মাত্র হয়ে সর্ব শাস্ত্র মূল।।
যার অর্থ ব্যাখ্যা জন্য এলো দেববাণী।
যার অর্থ না সাধিলে দুই কূলে হানি।।
বৃক্ষ পবিত্র উপমা বলয়ে কোরাণে।
একিনের বৃক্ষ যারে বলে দেবগণে।।
তুবা বৃক্ষ যার নাম বটে স্বর্গপুরে।
যার ফল ফুলে সুখী স্বর্গের ভিতরে।।
এই বৃক্ষ গুপ্তে ব্যক্তে সর্বসৃষ্টি মূল।
সৃষ্টি আদি যত তাঁর শাখা পত্র তুল।।
ত্রিভুবন শব্দ তুল কলমা তার অর্থ।
অর্থ বিনে মাত্র শব্দ না হইবে স্বার্থ।।
নিরাঞ্জন সর্বনামে কলমাই প্রধান।
যার লক্ষে হয়ে তাঁর পরিচয় প্রমাণ।।
সেই কলমা বটে ভবে মানব আঁকার।
যার পরিচয়ে পরিচিত করতার।।
ত্রিভুবন মোট বটে মনুষ্য আঁকার।
বিন্দু মাঝে খেলে যেন সমুদ্র অপার।।
তেহি সে কারণে বুঝি মহাগুণীগণ।
বঙ্গভাষে মনুষ্যকে বলয়ে ভুবন।।
প্রভু সার মর্ম মাত্র মনুষ্য আঁকার।
যার লক্ষে প্রকাশিলা একতা তাঁহার।।
তেকারণে আলেফের বেশে তাঁর চিত্র।
আঁকিয়া করিলা ভবে তাহারে পবিত্র।।
ভবে যত ইতি বটে সংখ্যা মাত্র সার।
এক বিনে কোন সংখ্যা না হয়ে প্রচার।।
ইঙ্গিতে মকবুলে বলে সংক্ষিপ্ত বচন।
একাক্ষরে বিস্তারিত বুঝে গুণীগণ।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

তুজে নাজুকে আজলনে

  • Sub Title: তুঝে মক্তবে আজল্ মেঁ পরি পায় করী ছিখায়া
রাধারমণ দত্ত

চলরে মন রাজ দরবারে

  • Sub Title: সদর মহকুমা নদীয়াপুরে ধু
রাধারমণ দত্ত

গউর এসো আমার আসরে

  • Sub Title: বিনয় করি ডাকি গৌর তোমারে
রাধারমণ দত্ত

একবার উচ্চৈস্বরে হরি বোল

  • Sub Title: এমন দিন আর হবে না
রাধারমণ দত্ত

কৃষ্ণ নামে আমার মন কেন মজেনা

  • Sub Title: স্বভাব দোষ আর গেল না ধু
রাধারমণ দত্ত

যারে দেখলে জুড়ায় দুই আংখি

  • Sub Title: শত আংখি দিল না রে বিধি কেন দিল দুই আংখিপ্ৰাণ
দুর্বিন শাহ

রাই কেন তুই হইলে এমন

  • Sub Title: দিয়া মুখের হাসি আমায় ভালোবাসি
রাধারমণ দত্ত

ও বিশাখা গো আমার মত জনম দুক্ষী

  • Sub Title: আমার মত জনম দুক্ষী নাহি গো সংসারে
রাধারমণ দত্ত

রাই বিনে প্রাণ যায় না রাখা

  • Sub Title: যা রে সুবল আইনে দেখা
বাবার বাড়ি এই গেরাম শ্বশুর বাড়ি ওই

বাবার বাড়ি এই গেরাম শ্বশুর বাড়ি ওই

  • Sub Title: তবে তোমার বাড়ি কইগো নারী
হাসন রাজা

আজব সুন্দর তোমার আঁখি ওগো চন্দ্রমুখী

  • Sub Title: হাসন রাজার মনের সাধ সদাই তুরে দেখি
হাসন রাজা

লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা নায় আমার

  • Sub Title: কি ঘর বানাইব আমি শূন্যের মাঝার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন