সোনাদিদি, ঠাকুরদিদি গো, বন্ধের লাগিয়া কী মোর করে।
বাবরি ছাটা চুল দেখিয়া, মন তো জাতিয়া ধরে ॥গোয়াইল ঘরের পিছে দিয়া, সদায় আসে যায়।
আমায় দেখলে কেন গো সে, ফিরিয়া ফিরিয়া চায় ॥ঠমকাইয়া ঠমকাইয়া যায়, মুচকি হাসা হাসে।
অন্তরের সহিতে মোরে বড়ো ভালোবাসে ॥রঙ্গ ঢঙ্গ দেখিয়া তাঁর, প্রাণ যায় ধরা।
হাসনজান তো হইয়াছে, হাসন রাজার মারা ॥হায় রে বন্ধু কালাচান্দ, তোমার লাগিয়া গেল প্রাণ রে।
হায় রে! তোমার লাগিয়া, গেল মোর জান রে ॥তোমার মায়ায় মজিয়া, তোমার চরণ ভজিয়া।
গেল গেল কুলমান রে ॥হইলাম তোমার কলঙ্কিনী, লোকের হইল জানাজানি।
আরে ঘরে ঘরে করে কানাকানি রে ॥দেশে দেশে মুখ চাইয়া হাসে, কেহ নাহি ভালোবাসে।
লজ্জায় না যাই, তাদের পাশে রে ॥চাই না আমি ভাই বন্ধু চাই না মসুলমান হিন্দু।
কেবল চাই তোমার চরণ রে ॥হাসন রাজার মনের আশ, থাকতাম আমি তোমার পাশ।
চিরকালের হইতাম দাস রে ॥
সোনাদিদি, ঠাকুরদিদি গো, বন্ধের লাগিয়া কী মোর করে
- Sub Title: বাবরি ছাটা চুল দেখিয়া মন তো জাতিয়া ধরে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 117
বাউল গান এর নতুন প্রবন্ধ
গৌরচান পরার অধীন বানাইলা আমারে
- Sub Title: সুরধনীর তোরে তীরে গৌরচান নৃত্য করে
প্রাণ প্রিয়া আসবে কবে
- Sub Title: বিরহে প্রাণ যেতেছে বাঁচি নারে বাঁচি নারে
চৈত্র মাসে বৃষ্টির জলে নিল বোরো ধান
- Sub Title: ভেবে মরি হায় কী করি বাঁচে কি না প্রাণ
বলি ও ননদী আর দু মুঠো
- Sub Title: চাল ফেলে দে হাঁড়িতে
গৌর আমার কাচা সুনা
- Sub Title: ওরূপে যাইগো মরি বলিহারি
ভুলে পড়ে জগৎ ঘোরে
- Sub Title: তার পিছনে আমিও ঘুরি
খেলতে হলে পরখেলা
- Sub Title: উপর দাইরে এক একজন বলবন্ত নফসগণ
সোনাবন্ধে নাকি গো আমায় পাশরিল
- Sub Title: কি করি কি করি সই গো সংবাদের মানুষ পাইলাম না চি
আমি ধরতে না পারি গো তারে
- Sub Title: কে যে সামাইল আমার ঘরে
সোনার মানুষ বলি তারে
- Sub Title: ভবিষ্যৎ চিন্তা করে
বাংলা
English