“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হাসন রাজা
  • Sub Title: একদিন তোর হইবে মরণ

একদিন তোর হইবে মরণ রে হাসন রাজা
একদিন তোর হইবে মরণ।

মায়াজালে বেড়িয়া মরণ, না হইল স্মরণ রে হাসন রাজা
একদিন তোর হইবে মরণ ॥

যমের দূতে আসিয়া তোমায়, হাতে দিয়ে দড়ি।

টানিয়া টানিয়া লইয়া যাবে, যমেরও পুরি রে ॥

সে সময় কোথায় রইব তোমার সুন্দর সুন্দর স্ত্রী।

কোথায় রইব রামপাশা, কোথায় লক্ষণছিরি রে ॥

করবায় নি রে হাসন রাজা রামপাশার জমিদারি।

করবায় নি রে কাপনা নদীর পারে ঘুরাঘুরি রে ॥

আর যাইবায় নি রে হাসন রাজা, রাজাগঞ্জ দিয়া।

করবায় নি রে হাসন রাজা দেশে দেশে বিয়া রে ॥

ছাড়ো ছাড়ো হাসন রাজা, এ ভবের আশা।

প্রাণবন্ধের চরণতলে, করো গিয়া বাসা রে ॥

গুরুর উপদেশ শুনিয়া, হাসন রাজায় কয়।

সব তেয়াগিলাম আমি, দেও পদাশ্রয় রে ॥

হাসন রাজা একদিন তোর হইব মরণ ॥

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

শাহ আব্দুল করিম

সখি তোরা প্রেম করিও না পিরিত ভালো না

  • Sub Title: পিরিত করছে যে জন জানে সে জন পিরিতের কী বেদনা
রাধারমণ দত্ত

উপায় বল রে বেভুলার মন, ভবসমদুর তরিবার

  • Sub Title: মায়াতে মগন হইয়া অসারকে জানিছ সার
রাধারমণ দত্ত

ভোমর কইও গিয়া

  • Sub Title: শ্ৰীকৃষ্ণ বিচ্ছেদে রাধার অঙ্গ যায় জ্বলিয়া
মাইজভাণ্ডারী গান

অহে প্রাণ সারা দু’নয়ন তারা

  • Sub Title: সৈপাছি সকলি চরণে
রাধারমণ দত্ত

ঐ বাজে মোহনবাঁশি

  • Sub Title: বাঁশির রন্ধ্রে রন্ধ্রে সুধামৃত করে বরিষণে ধু
মাইজভাণ্ডারী গান

তোম্ হো মুহাম্মদ হকছে

  • Sub Title: ডুবতে কিস্তি কোঁ পারে লাগাইয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন