তুমি হে প্রেমের রবি আলো করি চরাচর
যত করো বিতরণ অক্ষয় তোমার কর।
দুজনের আঁখি-‘পরে তুমি থাকো আলো ক’রে-তা হলে আঁধারে আর বলো হে কিসের ডর।
তোমারে হারায় যদি দুজনে হারাবে দোঁহে-
দুজনে কাঁদিবে বসি অন্ধ হয়ে ঘন মোহে,
এমনি আঁধার হবে পাশাপাশি বসে রবে
তবুও দোঁহার মুখ চিনিবে না পরস্পর।
দেখো, প্রভু, চিরদিন আঁখি-‘পরে থেকো জেগে-
তোমারে ঢাকে না যেন সংসারের ঘন মেঘে।
তোমারি আলোকে বসি উজল-আনন-শশী
উভয়ে উভয়ে হেরে পুলকিতকলেবর।
তুমি হে প্রেমের রবি আলো করি চরাচর
- Sub Title: যত করো বিতরণ অক্ষয় তোমার কর
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 155
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আমি জেনে শুনে তবু ভুলে আছি
- Sub Title: আমি যেতে চাই তব পথপানে ওহে কত বাধা পায় পায় হে
জাগ’ আলসশয়নবিলগ্ন
- Sub Title: জাগ’ তামসগহননিমগ্ন
বার বার, সখি, বারণ করনু
- Sub Title: ন যাও মথুরা ধাম!
ওকি সখা, কেন মোরে করো তিরস্কার
- Sub Title: একটু বসি বিরলে কাঁদিব যে মন খুলে
তোমার আসন পাতব কোথায় হে অতিথি
- Sub Title: ছেয়ে গেছে শুকনো পাতায় কাননবীথি
হে সন্ন্যাসী হিমগিরি ফেলে নীচে নেমে এলে কিসের জন্য
- Sub Title: হিমগিরি ফেলে নীচে নেমে এলে কিসের জন্য
আইল শান্ত সন্ধ্যা
- Sub Title: নমো স্নেহময়ী মাতা নমো সুপ্তিদাতা
হিয়া-মাঝে গোপনে হেরিয়ে তোমারে
- Sub Title: ক্ষণে ক্ষণে পুলক যে কাঁপে কিশলয়ে
তোমার বাস কোথা যে, পথিক ওগো
- Sub Title: তুমি হৃদয়-পূর্ণ-করা ওগো তুমিই সর্বনেশে
পাগল যে তুই, কণ্ঠ ভরে
- Sub Title: জানিয়ে দে তাই সাহস করে
আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান
- Sub Title: দাঁড় ধ’রে আজ বোস্ রে সবাই টান রে সবাই টান
বাংলা
English