দিবানিশি করিয়া যতন
হৃদয়েতে রচেছি আসন-
জগতপতি হে, কৃপা করি হেথা কি করিবে আগমন।।অতিশয় বিজন এ ঠাঁই, কোলাহল কিছু হেথা নাই-
হৃদয়ের নিভৃত নিলয় করেছি যতনে প্রক্ষালন।
বাহিরের দীপ রবি তারা ঢালে না সেথায় করধারা-
তুমিই করিবে শুধু, দেব, সেথায় কিরণবরিষন।
দূরে বাসনা চপল, দূরে প্রমোদ-কোলাহল-
বিষয়ের মান-অভিমান করেছে সুদূরে পলায়ন।
কেবল আনন্দ বসি সেথা, মুখে নাই একটিও কথা-
তোমারি সে পুরোহিত, প্রভু, করিবে তোমারি আরাধন-
নীরবে বসিয়া অবিরল চরণে দিবে সে অশ্রুজল,
দুয়ারে জাগিয়া রবে একা মুদিয়া সজল দু’নয়ন।।
দিবানিশি করিয়া যতন
- Sub Title: হৃদয়েতে রচেছি আসন-
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 166
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
কেন নিবে গেল বাতি
- Sub Title: আমি অধিক যতনে ঢেকেছিনু তারে জাগিয়া বাসররাতি
ইচ্ছে! ইচ্ছে
- Sub Title: সেই তো ভাঙছে সেই তো গড়ছে
ওর মানের এ বাঁধ টুটবে না কি টুটবে না
- Sub Title: ওর মনের বেদন থাকবে মনে প্রাণের কথা ফুটবে না?
বাজে রে বাজে ডমরু বাজে হৃদয়মাঝে
- Sub Title: নাচে রে নাচে চরণ নাচে প্রাণের কাছে প্রাণের কাছে
এবার অবগুণ্ঠন খোলো
- Sub Title: গহন মেঘমায়ায় বিজন বনছায়ায়
সবারে করি আহ্বান
- Sub Title: এসো উৎসুকচিত্ত এসো আনন্দিত প্রাণ
ওগো তুমি পঞ্চদশী, তুমি পৌঁছিলে পূর্ণিমাতে
- Sub Title: তুমি পৌঁছিলে পূর্ণিমাতে
আনন্দ রয়েছে জাগি ভুবনে
- Sub Title: তুমি সদা নিকটে আছ ব’লে
ছাড়্ গো তোরা ছাড়্ গো
- Sub Title: আমি চলব সাগর-পার গো
তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া
- Sub Title: কোমল গায়ে দিল পরায়ে রঙিন আঙিয়া
আয় রে আয় রে সাঁঝের বা, লতাটিরে দুলিয়ে যা
- Sub Title: ফুলের গন্ধ দেব তোরে আঁচলটি তোর ভ’রে ভ’রে
আজি হৃদয় আমার
- Sub Title: যার পায় নি দেখা তার উদ্দেশে
বাংলা
English