তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো এসে
হৃদয়ে আমার।
যৌবনসমুদ্রমাঝে কোন্ পূর্ণিমায় আজিএসেছে জোয়ার।
উচ্ছল পাগল নীরে তালে তালে ফিরে ফিরে
এ মোর নির্জন তীরে কী খেলা তোমার!
মোর সর্ব বক্ষ জুড়ে কত নৃত্যে কত সুরে
এস কাছে যাও দূরে শতলক্ষবার।।কুসুমের মতো শ্বসি পড়িতেছ খসি খসি
মোর বক্ষ-‘পরে
গোপন শিশিরছলে বিন্দু বিন্দু অশ্রুজলে
প্রাণ সিক্ত ক’রে।
নিঃশব্দ সৌরভরাশি পরানে পশিছে আসি
সুখস্বপ্ন পরকাশি নিভৃত অন্তরে।
পরশপুলকে ভোর চোখে আসে ঘুমঘোর,
তোমার চুম্বন মোর সর্বাঙ্গে সঞ্চরে।
তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো এসে
- Sub Title: হৃদয়ে আমার
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 143
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ভারত রে, তোর কলঙ্কিত পরমাণুরাশি
- Sub Title: যত দিন সিন্ধু না ফেলিবে গ্রাসি তত দিন তুই কাঁদ্ রে
সজনি গো, শাঙন গগনে
- Sub Title: শাঙন গগনে ঘোর ঘনঘটা
ভালোমানুষ নই রে মোরা ভালো মানুষ নই
- Sub Title: গুণের মধ্যে ওই আমাদের গুণের মধ্যে ওই
ভবকোলাহল ছাড়িয়ে
- Sub Title: বিরলে এসেছি হে
হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা
- Sub Title: ভালো যদি নাহি বাসে কেন তবে কহে প্রণয়ের কথা
শুভদিনে এসেছে দোঁহে চরণে তোমার
- Sub Title: শিখাও প্রেমের শিক্ষা কোথা যাবে আর
তোমাদের দান যশের ডালায় সব-শেষ সঞ্চয় আমার
- Sub Title: নিতে মনে লাগে ভয়
বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে
- Sub Title: তোমায় ভাকব না ফিরে ফিরে
আনন্দলোকে মঙ্গলালোকে
- Sub Title: বিরাজ’ সত্যসুন্দর
আমরা খুঁজি খেলার সাথি
- Sub Title: ভোর না হতে জাগাই তাদের ঘুমায় যারা সারা রাতি
কী দিব তোমায়। নয়নেতে অশ্রুধার
- Sub Title: শোকে হিয়া জরজর হে
পুরাতনকে বিদায় দিলে না যে ওগো নবীন রাজা
- Sub Title: শুধু বাঁশি তোমার বাজালে তার পরান-মাঝে ওগো নবীন রাজা
বাংলা
English