“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হৃদয়ে রাখো গো, দেবী, চরণ তোমার
হৃদয়ে রাখো গো, দেবী, চরণ তোমার
  • Sub Title: এসো মা করুণারানী ও বিধুবদনখানি

হৃদয়ে রাখো গো দেবী, চরণ তোমার।
এসো মা করুণারানী, ও বিধুবদনখানি
হেরি হেরি আঁখি ভরি হেরিব আবার।

এসো আদরিনী বাণী, সমুখে আমার।।
মৃদু মৃদু হাসি হাসি বিলাও অমৃতরাশি,
আলোয় করেছ আলো, জ্যোতিপ্রতিমা-
তুমি গো লাবণ্যলতা, মূর্তি-মধুরিমা।
বসন্তের বনবালা অতুল রূপের ডালা,
মায়ার মোহিনী মেয়ে ভাবের আধার-
ঘুচাও মনের মোর সকল আঁধার।।
অদর্শন হলে তুমি ত্যেজি লোকালয়ভুমি
অভাগা বেড়াবে কেঁদে গহনে গহনে।
হেরে মোরে তরুলতা বিষাদে কবে না কথা,
বিষণ্ণ কুসুমকুল বনফুলবনে।।
‘হা দেবী’ ‘হা দেবী’ বলি গুঞ্জরি কাঁদিবে অলি,
ঝরিবে ফুলের চোখে শিশির-আসার-
হেরিব জগত শুধু আঁধার- আঁধার।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

বঁধুর লাগি কেশে আমি পরব এমন ফুল
বঁধুর লাগি কেশে আমি পরব এমন ফুল

বঁধুর লাগি কেশে আমি পরব এমন ফুল

  • Sub Title: স্বর্গে মর্তে তিন ভুবনে নাইকো যাহার মূল
রক্ষা করো হে
রক্ষা করো হে

রক্ষা করো হে

  • Sub Title: আমার কর্ম হইতে আমায় বক্ষা করো হে
আমারে যদি জাগালে আজি নাথ
আমারে যদি জাগালে আজি নাথ

আমারে যদি জাগালে আজি নাথ

  • Sub Title: ফিরো না তবে ফিরো না করো করুণ আঁখিপাত
আমরা সবাই রাজা
আমরা সবাই রাজা

আমরা সবাই রাজা

  • Sub Title: নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন