আমারে বাঁধবি তোরা সেই বাঁধন কি তোদের আছে।
আমি যে বন্দী হতে সন্ধি করি সবার কাছে।।
সন্ধ্যা-আকাশ বিনা ভোরে বাঁধল মোরে গো,নিশিদিন বন্ধহারা নদীর ধারা আমায় যাচে।
যে কুসুম আপনি ফোটে, আপনি ঝরে, রয় না ঘরে গো-
তারা যে সঙ্গী আমার, বন্ধু আমার, চায় না পাছে।।
আমারে ধরবি ব’লে মিথ্যে সাধা।
আমি যে নিজের কাছে নিজের গানের সুরে বাঁধা।
আপনি যাহার প্রাণ দুলিল, মন ভুলিল গো-
সে মানুষ আগুন-ভরা, পড়লে ধরা সে কি বাঁচে।
সে যে ভাই, হাওয়ার সখা, ঢেউয়ের সাথি, দিবারাতি গো
কেবলই এড়িয়ে চলার ছন্দে তাহার রক্ত নাচে।।
আমারে বাঁধবি তোরা সেই বাধন কি
- Sub Title: আমি যে বন্দী হতে সন্ধি করি সবার কাছে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 143
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ফিরায়ো না মুখখানি
- Sub Title: ফিরায়ো না মুখখানি রানী ওগো রানী
গা সখী, গাইলি যদি, আবার সে গান
- Sub Title: কতদিন শুনি নাই ও পুরানো তান
আমরা খুঁজি খেলার সাথি
- Sub Title: ভোর না হতে জাগাই তাদের
আজ বরষার রূপ হেরি মানবের মাঝে
- Sub Title: চলেছে গরজি চলেছে নিবিড় সাজে
যদি জোটে রোজ এমনি বিনি পয়সায় ভোজ
- Sub Title: এমনি বিনি পয়সায় ভোজ
জগতের পুরোহিত তুমি
- Sub Title: এক চায় একেরে পাইতে দুই চায় এক হইবারে
বাকি আমি রাখব না কিছুই
- Sub Title: তোমার চলার পথে পথে ছেয়ে দেব ভুঁই
মন যে বলে চিনি চিনি যে গন্ধ বয় এই সমীরে
- Sub Title: কে ওরে কয় বিদেশিনী চৈত্ররাতের চামেলিরে
অয়ি বিষাদিনী বীণা, আয় সখী
- Sub Title: বহুদিনকার লুকানো স্বপনে ভরিয়া দে-না লো আঁধার প্রাণ
বলো বলো, বন্ধু, বলো তিনি তোমার কানে কানে
- Sub Title: নাম ধরে ডাক দিয়ে গেছেন ঝড়-বাদলের মধ্যখানে
আজি মম জীবনে নামিছে ধীরে
- Sub Title: ঘন রজনী নীরবে নিবিড়গম্ভীরে
ওর ভাব দেখে যে পায় হাসি, হায় হায় রে
- Sub Title: মরণ-আয়োজনের মাঝে বসে আছেন কিসের কাজে
বাংলা
English