ফাগুন-হাওয়ায় রঙে রঙে পাগল ঝোরা লুকিয়ে ঝরে
গোলাপ জবা পারুল পলাশ পারিজাতের বুকের ‘পরে।।
সেইখানে মোর পরানখানি যখন পারি বহে আনি,নিলাজ-রাঙা পাগল রঙে রঙিয়ে নিতে থরে থরে।।
বাহির হলেম ব্যাকুল হাওয়ার উতল পথের চিহ্ন ধরে-
ওগো তুমি রঙের পাগল, ধরব তোমায় কেমন করে।
কোন্ আড়ালে লুকিয়ে রবে, তোমায় যদি না পাই তবে
রক্তে আমার তোমার পায়ের রঙ লেগেছে কিসের তরে।।
ফাগুন-হাওয়ায় রঙে রঙে পাগল ঝোরা লুকিয়ে ঝরে
- Sub Title: গোলাপ জবা পারুল পলাশ পারিজাতের বুকের ‘পরে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 191
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
কাছে তার যাই যদি কত যেন পায় নিধি
- Sub Title: তবু হরষের হাসি ফুটে-ফুটে ফুটে না
ওই মহামানব আসে
- Sub Title: দিকে দিকে রোমাঞ্চ লাগে
এই কথাটাই ছিলেম ভুলে
- Sub Title: মিলব আবার সবার সাথে ফাল্গুনের এই ফুলে ফুলে
নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে
- Sub Title: ওগো প্রবাসিনী স্বপনে তব
গগনের থলে রবি চন্দ্র দীপক জ্বলে
- Sub Title: তারকামণ্ডল চমকে মোতি রে
কেন পান্থ, এ চঞ্চল
- Sub Title: কোন্ শূন্য হতে এল কার বারতা
ওগো তুমি পঞ্চদশী, তুমি পৌঁছিলে পূর্ণিমাতে
- Sub Title: তুমি পৌঁছিলে পূর্ণিমাতে
বসন্ত আওল রে! মধুকর গুন গুন
- Sub Title: মধুকর গুন গুন অমুয়ামঞ্জরী কানন ছাওল রে
আজি শরততপনে প্রভাতস্বপনে
- Sub Title: ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগ বিহগী কী যে গায় গো
আজি বাংলাদেশের হৃদয় হতে
- Sub Title: তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!
তারে তারো, হরি, দীনজনে
- Sub Title: ডাকো তোমার পথে করুণাময় পূজনসাধনহীন জনে
আজি রাজ-আসনে তোমারে
- Sub Title: সকল কামনা সঁপিব চরণে অভিষেক-উপহারে
বাংলা
English