“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমার নয়ন-ভুলানো এলে
আমার নয়ন-ভুলানো এলে
  • Sub Title: আমি কী হেরিলাম হৃদয় মেলে

আমার নয়ন-ভুলানো এলে,
আমি কী হেরিলাম হৃদয় মেলে।।
শিউলিতলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে

শিশির ভেজা ঘাসে ঘাসে অরুণরাঙা চরণ ফেলে
নয়ন-ভুলানো এলে।।
আলোছায়ার আঁচলখানি লুটিয়ে পড়ে বনে বনে,
ফুলগুলি ওই মুখে চেয়ে কী কথা কয় মনে মনে।।
তোমায় মোরা করব বরণ, মুখের ঢাকা করো হরণ,
ওইটুকু ওই মেঘাবরণ দু হাত দিয়ে ফেলো ঠেলে।।
বনদেবীর দ্বারে দ্বারে শুনি গভীর শঙ্খধ্বনি,
আকাশবীণার তারে তারে জাগে তোমার আগমনী।
কোথায় সোনার নূপুর বাজে, বুঝি আমার হিয়ার মাঝে
সকল ভাবে সকল কাজে পাষাণ-গালা সুধা ঢেলে-
নয়ন-ভুলানো এলে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

চলেছে তরণী প্রসাদপবনে, কে যাবে এসো
চলেছে তরণী প্রসাদপবনে, কে যাবে এসো

চলেছে তরণী প্রসাদপবনে, কে যাবে এসো

  • Sub Title: এ ভবসংসারে ঘিরেছে আঁধারে কেন রে ব’সে হেথা ম্লানমুখ
গভীর রাতে ভক্তিভরে কে জাগে আজ
গভীর রাতে ভক্তিভরে কে জাগে আজ

গভীর রাতে ভক্তিভরে কে জাগে আজ

  • Sub Title: সপ্ত ভুবন আলো করে লক্ষ্মী আসেন কে জাগে
দাও হে হৃদয় ভরে দাও
দাও হে হৃদয় ভরে দাও

দাও হে হৃদয় ভরে দাও

  • Sub Title: তরঙ্গ উঠে উথলিয়া সুধাসাগরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন