“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বউ মরে গেলে দুইদিন কান্না (স্বামীকে বিশ্বাস করো না কেউ)
  • Sub Title: তিনদিন বন্ধ রান্না

বউ মরে গেলে দুইদিন কান্না
তিনদিন বন্ধ রান্না
স্বামী চারদিন ভালো করে খান্‌ না

পাঁচ ছ\’দিন শোকের ঢেউ
সাতদিনের পরে
আনে আবার ঘরে
নতুন একখান বউ
স্বামীকে বিশ্বাস করো না কেউ।

গলা ধরে বলে স্বামী
তুমি আমার-তোমার আমি
তুমি ছাড়া আমার কেহ নাইরে
স্বামী যায়রে যথা-তথা
কে জানে এই একই কথা
অন্য কাউরে বলে কিনা বাইরে
স্বামী কারো ঘরে গিয়া
করে কিনা পরকীয়া
জানে না জানে না বউ আদৌ ।

স্বামীকে বিশ্বাস করো না কেউ।।

স্বামীর যদি হয়রে মরণ
কাটায়রে বৈধব্য জীবন
কতো নারী স্বামীর স্মৃতি নিয়া
চেয়ে দেখ চারদিকে
বিপত্মীক কোনো স্বামীকে
পাবে না তো বাটি চালান দিয়া
দেখ এক পা কবরে দিয়া
বুড়োটাও করে বিয়া
চোখে মুখে কামনার ঢেউ।

স্বামীকে বিশ্বাস করো না কেউ।।

———–
নকুল কুমার বিশ্বাস
২৩/০৮/৯৯
মিরপুর, ঢাকা

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

ত্বরিকত কি পন্থ বহুত কঠিন

  • Sub Title: গুরু সঙ্গী বিনে এ কঠিন পন্থে, কভু নাহি চলনা জী
মাইজভাণ্ডারী গান

ফুলের তছবির তোমার ছারা

  • Sub Title: অপরূপ রূপ তোমার দেখতে যেমন ফুল
রাধারমণ দত্ত

সখী বল গো উপায়

  • Sub Title: এ বাজে কুলনাশীর বাঁশি গৃহে থাকা হইল দায় চি
রাধারমণ দত্ত

দেবাদিদৈত্য মানব কীটপতঙ্গাদি যত

  • Sub Title: যক্ষগন্ধৰ্বদি প্ৰসূতিনী
রাধারমণ দত্ত

গৌরচান দয়া কর দেখি

  • Sub Title: তুমি পতিত পাবন তোমার নামে উদ্ধারিবে নাকি
মাইজভাণ্ডারী গান

দেখ দেখ তাপি মন

  • Sub Title: দিছে প্রেমের খেল বসি হৃদের আসনে
আর কি ভাবিস্ মাঝি বসে

আর কি ভাবিস্ মাঝি বসে

  • Sub Title: এই বাতাসে পাল তুলে দিয়ে
কবিয়াল রমেশ শীল

ভাবিস কেন মন কুভাবনা

  • Sub Title: তুই আইলি একা যাবি একা তার জন্যে কেন আনাগোনা
রাধারমণ দত্ত

গৌরচান্দ বিনে আর করুণা পাথার

  • Sub Title: সংকীর্তন ছলে হরি হরি বলে প্রেমে জগৎ ভাসায় আপনি ডুইবে চি
কবিয়াল রমেশ শীল

একটু পাগলের বাণী শুনরে

  • Sub Title: একটু পাগলের বাণী শুন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন