“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কাওয়ালী গান
  • Sub Title: তুমি বড় দয়াবান ও খাজা, আমি যে গুনাহগার

সোনা চাইনা চান্দি চাইনা, চাই তোমার দিদার
তুমি বড় দয়াবান ও খাজা, আমি যে গুনাহগার।

অসীম দয়া তোমার, জানে তো সকলে
গরীবকে আমির কর, কুদরতের কৌশলে
প্রেম ভাবনার পাগল তোমার ভাসে নয়ন জলে
পার কর ডুবাইয়া মার, মহিমা তোমার ।।

আজব এক শান দেখালেন আনা সাগর তীরে
পাগল করলে সকল জাতি, বসে আজমীরে
তোমারি নাম একি বাবা, সবাই যিকির করে
কেউ ফিরে না খালি হাতে করুনা পেলে তোমার ।।

আজমীর শরীফ বহু দূরে যাব কেমন করে
দেখা দাওনা এক পলকে আসিয়া স্বপ্নের ঘোরে
স্বপ্ন সফল হবে যদি দেখা দাও মোরে
এই গরীবের আরজি কবুল কর একবার ।।

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন