ফকির লালন শাঁই
ফকির লালন শাঁহ (Fakir Lalon Shah) সে দিন ভোর বেলা মওলানা মলম ফজরের নামাজ পড়ে কালীগঙ্গা নদীর দিকে হাওয়া খেতে আসলেন, হটাতই দেখতে পেলেন এক অচেনা সংজ্ঞাহীন যুবক অধঃজলমগ্ন অবস্তায় পড়ে আছে, ছেলেটির মুখে ও শরীরে বসন্ত রোগের দাগ বিদ্যমান। তিনি কাছে গিয়ে দেখলেন ছেলেটি বেঁচে আছে, খুব ধীরলয়ে চলছে শ্বাস-প্রশ্বাস। নিঃসন্তান হাফেজ মলমের বুকের ভেতর হু হু করে উঠল, এ কোন অচেনা যুবক নয়; খোদা যেন তাঁর সন্তানকে ভাসিয়ে এনেছেন তাঁর কাছে। মলম তৎক্ষণাৎ বাড়ি ফিরলেন এবং তাঁর অপর তিন ভাইকে সাথে নিয়ে আসলেন।
এবার চার ভাইয়ে ধরাধরি করে অচেতন যুবককে নিজের বাড়িতে আনলেন। মলম ও মতিজান দিন রাত পরম যত্নে সেবা করতে লাগলেন। দিনে দিনে অচেনা যুবকটির মুখে জিবনের আলো ফিরে এলো। মতিজান জিজ্ঞাসা করলো – বাবা তোমার নাম কি ?
---- ফকির লালন।
-
মানুষ ভজলে সোনার মানুষ হবি
- Sub Title: মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি।
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।। -
দোল পূর্ণিমা উৎসবের আজ শেষ দিন
Dol purnima festival
লালন স্মরণে দোল পূর্ণিমা উৎসবের আজ শেষ দিন। এবারের উৎসবে দেশের সব জেলা থেকেই লালন ভক্তরা ছুটে এসেছে। এছাড়া বাংলাদেশের বাহির থেকেও অনেক লালন ভক্তরা এসে তার ধামে ভিড় জমিয়েছে।
-
রব ফকির - Rob Fokir
বাউল আব্দুর রব ফকির ওরফে গোপাল শাহ্, কালো রংয়ের খর্বকায় রব ফকির গলায় দোতারা ঝুলিয়ে অপূর্ব ভঙ্গিমায় গান করেন, তাঁর ভাষায় –
"আমার দেহটাই দোতারা, লালনের গানই আমার ধর্ম"। -
ফকির মনোহর শাহ্ - Fokir Monohor Shah
মনোহর শাহ্ এর বাড়ী কুষ্টিয়া জেলার লাহিনী পাড়ায়, তখন তাঁর বয়স সাত কি আট, নিজের পাড়ার এক পাঠশালায় পড়তে যেতেন। পাঠশালা বলতে খড়ের একখানা ঘর, বাঁশের বেঞ্চিতে ৭/৮ জনের ক্লাস।
-
আপন ছুরাতে আদম গঠলেন দয়াময়
- Sub Title: তা নইলে কি ফেরেস্তারে সেজদা দিতে কয়
আপন ছুরাতে আদম গঠলেন দয়াময়।
তা নইলে কি ফেরেস্তারে
সেজদা দিতে কয়।। -
খোদা বিনে কেউ নাই এই সংসারে
- Sub Title: মহা পাপের দায় কে উদ্ধার করে
খোদা বিনে কেউ নাই এই সংসারে
মহা পাপের দায় কে উদ্ধার করে।। -
নজর একদিকে দেওরে
- Sub Title: যদি চিনতে বাঞ্ছা হয় তারে
নজর একদিকে দেওরে।।
যদি চিনতে বাঞ্ছা হয় তারে।। -
নবী না চিনলে সেকি খোদার ভেদ পায়
- Sub Title: চিনিতে বলেছেন খোদা সেই দয়াময়
নবী না চিনলে সেকি খোদার ভেদ পায়
চিনিতে বলেছেন খোদা সেই দয়াময়।। -
রসূলকে চিনলে পরে খোদা চেনা যায়
- Sub Title: রূপ ভাঁড়ায়ে দেশ বেড়ায়ে গেলেন সেই দয়াময়
রসূলকে চিনলে পরে খোদা চেনা যায়
রূপ ভাঁড়ায়ে দেশ বেড়ায়ে গেলেন সেই দয়াময়।। -
আমার সাধ মেটে না লাঙ্গল চষে
- Sub Title: হারা হলাম দিশে
আমার সাধ মেটে না লাঙ্গল চষে
হারা হলাম দিশে
জমি করব আবাদ ঘটে বিবাদ -
সদা মন থাকো বা হুঁশ ধরো মানুষ রূপ নেহারে - ডান্ডা গুলি
- Sub Title: আয়না আটা রুপের ছটা চিলে কোঠায় ঝলক মারে
সদা মন থাকো বা হুঁশ ধর মানুষ
রূপ নেহারে।
আয়না আটা রুপের ছটা -
মানুষ মানুষ সবাই বলে
- Sub Title: আছে কোন মানুষের বসত কোন দলে
মানুষ মানুষ সবাই বলে।
আছে কোন মানুষের বসত কোন দলে।। -
ফকির ইয়াসিন শাহ্ - Fokir Eyasin Shah
লেখাপড়া না জানা ফকির ইয়াসিন শাহের আনুমানিক বয়স ৬৫ বছর।
-
ফকির মোকসেদ আলী শাহ্ - Fokir Moksed Ali Shah
মোকসেদ আলী শাহ্ ওরফে মকছেদ আলী শাহ্
মনটা আমার জন্ম বোকা
সহজ পথেই খেলো ধোকা- ফকির মোকসেদ আলী শাহ্
-
খোদা বকস শাহ্ - Khoda Boks Shah
খোদা বকস শাহ্ (১৩৩৪-১৩৯৭) চুয়াডাঙ্গা জেলার অধীন আলমডাঙ্গা থানার অন্তর্গত জাহাপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
-
ফকির নিজামুদ্দিন শাহ্ - Fokir Nijamuddin Shah
পুরো নাম ফকির নিজামুদ্দিন শাহ্, ডাক নাম নিজাম, ছেউড়িয়াতেই জন্ম বাংলা ১৩২৯ সালে। একুশ-বাইশ বছর বয়সে কুষ্টিয়া মোহিনী মিলে চাকুরী করতেন। চাকুরী বলতে তাঁতের কাজ।
-
ফকির আব্দুল করিম শাহ্ - Fokir Abdul Korim Shah
অনেকটাই নিভৃতচারী ফকির আব্দুল করিম শাহের বয়স সাতাশি বছর, কুষ্টিয়ার মিরপুর থানার অঞ্জনগাছী গ্রামে জন্ম নেয়া এই সাধক এক হাতে একতারা এবং কোমরে ডুগি বাজিয়ে হেঁটে হেঁটে গান করতেন। ছেলেবেলায় বাবা ঝুমুর আলী জোয়াদ্দারের সাথে পালাগান করতেন।
-
লালন কথা – অষ্টম এবং শেষ পর্ব
শিষ্যদের বললেন, আমি চললাম। লালন চাঁদর মুড়ি দিয়ে বিশ্রাম নিলেন, শিষ্যরা মেঝেতে বসে থাকলেন। এক সময় লালন কপালের চাঁদর সরিয়ে বললেন, তোমাদের আমি শেষ গান শোনাব।
-
লালন কথা – ৭ম পর্ব
লালনের ভাবশিষ্যরা বিশ্বাস করে যে শারিরীক প্রেম ভালোবাসার মধ্যে প্রকৃত শান্তি নেই; প্রকৃত শান্তি আছে স্বর্গীয় ভালোবাসায়। গুরুর নিকট দীক্ষা গ্রহনের পর সাধনার বিশেষ স্তরে পৌঁছুলেই কেবল শিষ্যকে খেলাফত প্রদান করা যায়।
-
লালন কথা – ৬স্ট পর্ব
লালন ফকির ও রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্য যে গভীর ভাববিনিময় ছিলো তাঁর একটি তথ্য বহুল বিবরণ পাওয়া যায় আবুল আহসান চৌধুরী রচিত “লালন শাঁয়ের সন্ধানে” নামক গবেষণা মূলক গ্রন্থে। লালনের গান রবীন্দ্রনাথকে কিভাবে প্রভাবিত করেছিলো তা তাঁর কবিতা পাঠ করলেই বোঝা যায়।
-
লালন কথা – ৫ম পর্ব
লালন একাডেমীর খাদেম নিজাম উদ্দিনের বয়স বর্তমানে ৮৫ বছররের উপরে, তাঁকে লালন সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জানায় আমার দাদাগুরু ভোলাই শাহের কাছে শুনেছি লালন রাতের বেলা দুধ দিয়ে খই ভিন্ন অন্য কোন খাদ্য খেতেন না। প্রায় সারারাত জেকের আসকার ও এবাদত করতেন, একটু পর পর পান খেতেন।
Page 16 of 17
বাংলা
English