ভেবেছো কামার বেটারে ফাঁকিতে ফেলেছি
বিনা পাগালে গড়িয়ে কাঁচি করছো নাচানাচি
ভেবেছো কামার বেটারে ফাঁকিতে ফেলেছি।।জানা যাবে এসব নাচন
কাঁচিতে কাটবে না যখন
কারে করবি দোষী।
বোঁচা অস্ত্র টেনে কেবল
মরছো মিছামিছি।।পাগলের গোবধ আনন্দ
তাই দেখি তোর বোকার ছন্দ
দেখে ধন্দে আছি।
নিজ ভালো পাগলে বোঝে
তাও তোমার নাই বুঝি।।কেন রে মন এমন হলি
আপন ফাঁকে আপনি প’লি
আরো মহাখুশি।
সিরাজ সাঁই কয় লালন তোমার
জ্ঞান হলো নৈরাশী।।
শিল্পীঃ- আরিফ বাউল
বাংলা
English

Comments